একবার আমরা কয়েক বন্ধু মিলে সংসদ ভবনে বেড়াতে গিয়েছি। বসে গল্প করা ছাড়া আর কোনো কাজ নেই। সবাই তখন চারপাশ গবেষণা শুরু করলো। কার মাথা বড়, কে কার দিকে চেয়ে আছে, টোনাটুনিরা কি করছে, ঝগড়া হলে কিভাবে মিটমাট হচ্ছে... সেই সাথে কারন ছাড়া হাসাহাসি।
আড্ডাবাজদের একটা কাজ পরিস্কার হলো। এরা সময় কাটানোর জন্য মানুষের পিছনে লাগে। সুতরাং কেউ যখন বিদ্্রুপ করে, সেটা নিয়ে মন খারাপ না করে তাকে করুণা করে মাফ করে দেয়াই বুদ্ধিমানের কাজ। শুধু শুধু সময় নষ্ট করার মানে হয়না।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০০৬ সকাল ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



