বিষাদ রাতের রোদ, ভালোবাসার দিন
১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিষাদ ভরা রাতে
যদি, কষ্টগুলো চোখ ছাপিয়ে
কান্না-জলে মাতে-
নির্ভাবনায় হাতদুটো তোর
রাখিস আমার হাতে।
একলা চলার পথে
ক্লান্ত যদি হেঁটে
হঠাৎ পড়িস থেমে-
চোখ ইশারায়
ডাকিস আমায়,
চলতে শুরু
নতুন করে
পড়বো দুজন নেমে।
বিষন্নতার ভোরে
সবুজ পাতা তোর বিজারে
হলুদ হয়ে ঝরে।
গাছের শরীর প্রাণ হারিয়ে
রুক্ষ পেশীর কাঠ,
সন্নিকটে দাঁড়িয়ে আমি
তোর শ্বাসের'ই শব্দ গুনি।
খুব খেয়ালে চিনিস আমায়-
সফেদ রঙের ফুল হাতা শার্ট।
উৎসর্গঃ লেখাটা শেষ করার পর নিজের মধ্যে একটা ধারনা হল লেখায় রানা ভাইয়ের(
নস্টালজিক )একটা প্রচ্ছন্ন প্রভাব আছে। একজনের লেখা বেশি পড়লে যা হয় আর কি। দ্বিধায় ছিলাম লেখাটা পোস্ট করব কিনা। সমাধানের জন্য উনার কাছেই গেলাম। সবুজ সংকেত পেয়ে তবেই পোস্ট করার সাহস পেলাম। টাইটেলের শেষাংশ উনার দেয়া।
রানা ভাই, লেখাটা আপনার জন্যই তোলা থাকল।
হ্যাপি ভ্যালেন্টাইন ডে। ভালো থাকুক সব ভ্যালেন্টাইন।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অর্ক, ২২ শে মার্চ, ২০২৬ রাত ১১:৪৫

সারাজীবন আমি মানবতা, সত্য, শুভ, সুস্থ, সুন্দরের চর্চা করে এসেছি। আমার উপর শতভাগ আস্থা রাখতে পারেন। শতভাগ নিশ্চিত না হয়ে আমি কিছু বলি না, দাবি করি না। এই যুদ্ধের...
...বাকিটুকু পড়ুন
র্দীঘদিন ধরে ইহুদীরা মুসলিমদের সন্ত্রাসী পরিচয় তকমা দিয়ে বিশ্ব দরবারে ঘৃন্য জাতি সত্ত্বাতে পরিনত করার অপেচেষ্টায় রত ছিলো। মুসলমান মানেই সন্ত্রাসী প্রথমেই ধারনা দিতে তৈরি করা হল আল কায়দা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯
প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আবু সিদ, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১৫
অন্যের হাতে নিজেকে সমর্পণ করো না, মানুষ !
অন্যের হাতের শিল্প হয়ো না।
অন্যের চোখে বিশ্ব দেখ না,
অন্যের সুর-নৃত্যে আর দুলো না।
নিজেকে খুঁজে নাও তুমি!
বুঝে নাও নিজের... ...বাকিটুকু পড়ুন

গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন...
...বাকিটুকু পড়ুন