somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তালেবান ধরার নামে বহু মানুষ হত্যা হচ্ছে ওয়াজিরিস্তানে

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের পশতুন অধ্যুষিত এলাকার মানুষেরা আজ সোমবার বলছেন, তালেবানদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে সেনাবাহিনী বহু সাধারণ ও নিরপরাধ মানুষকে ধরে ধরে হত্যা করছে।
ওয়াজিরিস্তানের একটি নিরাপত্তা চৌকিতে গত ১৮ ডিসেম্বরে তালেবান যোদ্ধারা হামলা চালানোর এক দিন পর সেনারা ওই এলাকায় অভিযান শুরু করে। আফগানিস্তানের সীমান্তের কাছে অবস্থিত এ এলাকাটিতে আল-কায়েদার সহযোগী তালেবান বাহিনীর শক্ত অবস্থান আছে।
ধারণা করা হচ্ছে, পাকিস্তানের তালেবান বাহিনীকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করতে সেনারা সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে বড় মাত্রার অভিযান শুরু করেছেন। কয়েক মাস ধরে পাকিস্তানের সরকার তালেবানদের শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়ে এলেও, আশানুরূপ উত্তর মেলেনি।
পাকিস্তানের সেনাবাহিনীর এক মুখপাত্র ডন ডটকমকে বলেন, ‘একটি সামরিক কনভয়ের ওপর সন্ত্রাসীদের হামলা চালানোর চেষ্টার জবাব হিসেবে ১৯ ডিসেম্বর থেকে উত্তর ওয়াজিরিস্তানের সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক অভিযান চলছে।’
তিনি আরও বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এ সাঁড়াশি অভিযানের মূল লক্ষ্য হলো ওই এলাকায় ঘাঁটি গেড়ে থাকা বিদেশি সন্ত্রাসীরা। এখন পর্যন্ত ৩০ জন বিদেশি সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। তাদের বেশির ভাগই উজবেক। অভিযানে পরোক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর চেষ্টা করছেন সেনারা।’

এলাকাগুলোতে কারফিউ জারি করা হয়েছে। তবে হেলিকপ্টার থেকে লাগাতার বোমা নিক্ষেপ শুরু হওয়ার পর বহু মানুষ বাসাবাড়ি ছেড়ে পালিয়েছে।
ওই এলাকার বাসিন্দা মুহাম্মদ তৈয়ব বলেন, তাঁর তিন শিশু সন্তান ও স্ত্রী বোমা হামলায় নিহত হয়েছেন। রয়টার্সকে টেলিফোনে দেওয়া সাক্ষাত্কারে তৈয়ব বলেন, ‘আমার স্ত্রী-সন্তানেরা যে ঘরটিতে ঘুমাচ্ছিলেন, সেটিতে প্রথম দিনই একটি বোমা এসে পড়ে। সরকার তাদের চিরনিদ্রার দেশে পাঠিয়ে দিয়েছে।’
স্থানীয় লোকেরা বলছেন, বহু সাধারণ মানুষ সেনাবাহিনীর হত্যাযজ্ঞের শিকার হচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পাহাড়ি নেতা বলেন, আজ পর্যন্ত অন্তত ৭০ জন সাধারণ মানুষ মারা গেছেন। কয়েকজন ট্রাকচালাক, হোটেলের কর্মচারী ও দোকানদারকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। বাকিদের গানশিপ, মর্টার ও বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়।


প্রঃ আঃ
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×