somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৃষ্টিকর্তাই তাঁর সবচেয়ে বড় নিরাপত্তা-কেজরিওয়াল

২৪ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতের দিল্লির হবু মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল তাঁর জন্য বরাদ্দ করা সরকারি বাসভবন নেবেন না বলে জানিয়ে দিয়েছেন। এর আগে মুখ্যমন্ত্রী হিসেবে বিশেষ নিরাপত্তা না নেওয়ার কথাও জানিয়ে দেন তিনি। আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

খবরে বলা হয়েছে, দিল্লির মুখ্যসচিব আজ সকালে কেজরিওয়ালের কাছে মুখ্যমন্ত্রী হিসেবে সরকারি বাড়ির সুবিধার প্রস্তাব নিয়ে যান। কেজরিওয়াল আনুষ্ঠানিকভাবে ওই প্রস্তাব ফিরিয়ে দেন। কেজরিওয়ালের মন্ত্রিসভার সদস্যদের নাম জানতে ও শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার ব্যাপারে কথা বলতে মুখ্যসচিব বার বার তাঁর কাছে যান। কেজরিওয়াল আইএএস কর্মকর্তা রাজেন্দ্র কুমারকে তাঁর প্রিন্সিপাল সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।

অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির সপ্তম মুখ্যমন্ত্রী হিসেবে সরকার গঠনের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

সৃষ্টিকর্তাই তাঁর সবচেয়ে বড় নিরাপত্তা—জানিয়ে গতকাল সোমবার দিল্লি পুলিশের দেওয়া উচ্চপর্যায়ের নিরাপত্তা-সুবিধার প্রস্তাব ফিরিয়ে দেন কেজরিওয়াল। দিল্লির পুলিশকে পাঠানো চিঠিতে তিনি বলেন, ‘আমাকে নিরাপত্তা প্রদানের প্রস্তাব দেওয়ায় ধন্যবাদ। কিন্তু আমি ইতিমধ্যে জানিয়েছি, আমার কোনো নিরাপত্তা লাগবে না। আমার কোনো নিরাপত্তা বহরও লাগবে না। সৃষ্টিকর্তাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা।’

এএপি ১৮টি প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন কাড়ে। এর মধ্যে অন্তত পাঁচটির দিকে জনগণের কড়া নজর থাকবে। কংগ্রেস ও বিজেপির নজরও থাকবে সেই দিকে। এগুলো হলো: ১. বিদ্যুত্ বিল ৫০ শতাংশ হ্রাস, ২. পরিবারপ্রতি ৭০০ লিটার খাবার পানি বিনা মূল্যে সরবরাহ ৩. জনলোকপাল বিল পাস ৪. রাজ্যজুড়ে ৫০০টি বিদ্যালয় খোলা এবং ৫. আরও বেশি সরকারি হাসপাতাল খুলে স্বাস্থ্য পরিষেবাকে সর্বজনীন করে তোলা। কংগ্রেস ও বিজেপি মনে করে, এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয়।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×