somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৫ই জানুয়ারী মহান গনতন্ত্র দিবস

০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আবার ঠাণ্ডাটা বেশী। বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। কেমন জানি আলসে আলসে লাগছে।
রান্নাঘর থেকে কষানো মাংসের দারুন গন্ধ ছুটেছে । সকালের নাস্তাটা দারুন হবে ।
আমাদের ভোট নিয়ে দুশ্চিন্তা অনেক আগেই শেষ কারন এখানে মাত্র একজন প্রার্থী , তাই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ।
ভালোইত, ভালোনা?
কিন্তু মাংস রাঁধা হচ্ছে কেন সেটা বলি ।
আমার বন্ধু বিজনের ভাষায় ভোট হচ্ছে “গনতান্ত্রিক অধিকার” তাই সে গতকাল সন্ধ্যায় ১ কেজি খাসির মাংস বৌদিকে দিয়ে বলেছে “এটাকে একটু আদা বাটা দিয়ে কষিয়ে ,গরম মসলা দিয়ে রসিয়ে, আর জিরা দিয়ে টেসিয়ে
সকাল ১০ টার মধ্যে রেডি করো, পেট পুরে খেয়ে ভোট দিতে যাবো, গনতান্ত্রিক অধিকার বলে কথা”।
আমি স্ত্রীকে বলতেই সে হেসে বলল আমিও সকালে তাই করব তবে আমাদের ভোট তো দেয়া লাগছে না ।
উঠে টি ভি দেখে ভাবলাম অন্য এলাকায় যাবো , মানে বিজনদের এলাকায় ,ভোট দেখতে , ৫ বছরে একবার মাত্র সুযোগ আসে , মিস করা ঠিক না।
আহা! পরাটা তাও ভেজাল ঘিয়ে ভাজা আর সাথে গরুর মাংস যা লাগছেনা খেতে—উম ম ম –ঝাঁকাস !
আমি গেলে পরে বিজন ও বৌদি আমায় চা খাইয়ে তারপর কেন্দ্রে গেলাম।ওরা দুজন ভোট দিলো প্রায় ফাঁকা কেন্দ্রে । একটু ঘুরে ফিরে দুপুরের পর বিজনের বাসায় ভাত খেয়ে বিশ্রাম আর টি ভি দেখা ।
বিকেলে দুজন বেরুলাম আবার সবশেষ পরিস্থিতি দেখতে । বেশ কটা কেন্দ্রে ফলাফল হয়ে গেছে । আমরা সন্ধ্যা নাগাদ সেই বিখ্যাত চায়ের দোকানে বসলাম । আজ ভিড় অল্প , মশলা চা বিখ্যাত এখানকার । বেঞ্চিতে বসে আশেপাশে ,সামনে বসা লোকজনের কথা শুনছিলাম মনোযোগ দিয়ে । কেউ খুশী কেউবা সন্দেহবান কেউ নাকচ করছে ইত্যাদি ।
এবার আমি যাবো, উঠে দাঁড়ালাম ।
বিজন আমায় এই মোড়ে রিকশা ধরিয়ে দেবে ।
দেখি আলো আধারিতে একটা ছেলে একাই নাচছে । বিজন তাকে শুধাল কিরে শরিফ নাচছিস কেন ?বিজন আমার কানে কানে বলল “পোলাটা পুরাটাই টাল” এখন । শরিফ যে ছেলেটি নাচছিল সে গলা জড়িয়ে জড়িয়ে বলল “কামাল ভাই হাইরা গ্যাসে”।
বাহ ! কামাল হেরেছে তো তোর কি?
সে আগের মতই জবাব দিলো “কামাইল্যা একটা চুর (চোর ) আছিল”।
আমরা বেশ অবাক হলাম !
বিজন আবার শুধাল তাতে তোর কি?
শরিফ নির্লিপ্ত জবাব দিলো “আমার নাচার কারন তো দাদা অন্যখানে , একটু হাইথট ব্যাপার স্যাপার--------“।
আমার আগ্রহ বেড়ে চলল – ও বলতে লাগলো “আমার যা খুশী লাগতাসে জামাল ভাই জিত্ত্যা যাওনে” ।
বিজন অবাক হয়ে এবার বলল ------ তোর খুশীর সাথে জামালের জেতার সম্পর্ক কি?
নেশায় বুঁদ আর নাচে ক্লান্ত শরিফ এবার থেমে গেল, তারপর দম নিয়ে বলল “জামাইল্যা ভাই আরও বড় চোর , আমরা এইরকম কেনডিডেড চাইছিলাম”।
আক্কেল গুড়ুম!!!!
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×