মালয়েশিয়ার এম এইচ ৩৭০ হারানোর পর থেকে আমি খুব উদ্বিগ্নতার সাথে প্রতিদিনের খবর নেবার জন্য চষে বেড়াতাম বড় সংবাদপত্র গুলোতে, যদি কিছু মেলে । ইত্যবসরে শুরু হল সংবাদপত্রের অস্বাভাবিক আচরন , সেটা বুঝে নিতেও সময় লাগে । রাশিয়ার একটি পত্রিকার বরাত দিয়ে লেবানিজ মিডিয়া খবর দিল যে প্লেনটি কান্দাহারে নেমেছে । মস্কোর ওই পত্রিকায় লেবানিজদের দেওয়া তথ্যের কোন আভাস পাওয়া গেলনা অথবা তারা অনলাইন লেখাটি মুছে দিয়েছে । বাংলাদেশের পত্রিকা হুবহু ওটাই ছেপেছে যা লেবানিজ মিডিয়া করেছে। আমি প্রথমেই একটি পোস্ট দিয়ে স্বভাব অনুযায়ী খুজতে লাগলাম খবরের সত্যতা । দুঃখিত অনলাইন সুত্র দেওয়া থাকলেও তা সেখানে আর নেই বলে জানান দিল । আমেরিকা রাশিয়া সমর প্রতিযোগিতা খেললে কি হবে শয়তানির দিক দিয়ে তারা একাট্টা । ২৩৯ জন যাত্রি নিয়ে একটি বিমান হাওয়া হয়ে যাবে অথচ আলকায়দার যোদ্ধাদের ঠিকই স্যাটেলাইটে অনুসরন করে দ্রোণ দিয়ে বোমা মেরে হত্যা করা যায় , যায়না শুধু তাদের কাছে সংরক্ষিত কয়েকশ স্যাটেলাইটের ২৪ ঘণ্টায় দুনিয়াব্যাপি ধারণকৃত ছবিতথ্য সরবরাহের । যাহোক এভাবেই কেটে গেছে অনেকগুলি সপ্তাহ । শেষ খবরে এটাকে আসামেও আরেকবার পাওয়া গিয়েছিল । আজ সকালে বাংলানিউজ২৪ এ আবারো একবার পাওয়া গেল ## অবশেষে নিখোঁজ মালয়েশীয় যাত্রবাহী উড়োজাহাজের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে।গত ৮ মার্চ ২২৭ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুর থেকে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে উড়ে যাবার পর টানা ৬ সপ্তাহ ধরে নিখোঁজ উড়োজাহাজটির ধ্বংসাবশেষ বঙ্গোপসাগরে খুঁজে পাওয়ার এই দাবি করেছে অস্ট্রেলিয়ার একটি এক্সপ্লোরেশন কোম… Click This Link
By banglanews24.com##
একটি ছবিও দেওয়া হয়েছে সাথে । আমি বিশ্ব মাধ্যমগুলোতে কোন খবর পেলাম না বরং সি এন এন ২৮ তারিখের খবরে জানাচ্ছে এক টুকরো ধাতবের পাত পাওয়া গেছে কিন্তু তা ওই বিমানের কোন অংশ নয় । Click This Link
বাংলানিউজ কিছুক্ষনের জন্য ওই সংবাদটি বন্ধ রেখে আবার খুলেছে এখন । একটা প্রশ্ন জাগছে তা হল মিডিয়ার একটি অংশ কেন এই প্রতারনামুলক সংবাদ ছাপিয়ে জনমনে হয়রানি করছে। অনলাইন সংবাদ মানেই প্রায় সাথে সাথে বিশ্বব্যাপী ঘটে যাওয়া ঘটনাগুলো জানতে পারা । আমার ফেবুতে ৮১ টি অনলাইন মিডিয়া যুক্ত আছে । বদ সাংবাদিকতার জন্য কোন কোয়ালিফিকেশনের দরকার হয়না দরকার মালিক ও সাংবাদিকের মাথা ফাটানোর যোগ্যতা । তাই ই চলছে এখন । আমি দুঃখিত ।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৮:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



