সাদ্দাম হোসেনের দেহাবশেষ আট মাস আগেই সরিয়ে নেয়া হয়
০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাদ্দাম হোসেনের কবরের দেহাবশেষ আট মাস আগেই সরিয়ে ফেলেছে তার অনুসারী তিকরিতের সুন্নি মুসলিমরা । তাদের আশঙ্কা ছিল শিয়া মুসলিমরা এই কবর ধ্বংস করবে । এবং করেছেও তাই । শিয়ারা তিকরিত পৌঁছে সাদ্দামের কবর যা তার স্বজনদের জমিতে দাফন করা হয়েছিল তা তেল ঢেলে আশপাশের এলাকা সহ পুড়িয়ে দেয় । সাদ্দামের অনুসারী এই সুন্নি মুসলিমরা জানিয়েছে সাদ্দামের দেহাবশেষ একটি গোপন জায়গায় সুরক্ষিত আছে। শিয়া মিলিশিয়ারা সাদ্দামের কবরের উপরের ছবি ভেঙ্গে ও কবরের স্থাপনা গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেয় । সাদ্দাম তার দীর্ঘ শাসনামলে শত শত শিয়া মুসলিমকে হত্যা , বন্দী, নির্যাতন করেছে।সাদ্দামের আলবু নাসির গোত্র সরাসরি এই খবর ফাস করেছে। আলবু নাসির গোত্রের মাত্র চারজন সদস্য এই মিশনে অংশ নেয়। কিন্তু তারা সাদ্দামের পুত্রদের কবরগুলো রক্ষার উদ্যোগ নেয়নি। সম্ভবত ওগুলো ধ্বংস করেছে শিয়ারা। আলবু নাসির গোত্রের একজন বললেন সাদ্দামকে তো ওরা একবার ফাসিতে ঝুলিয়ে হত্যা করেছে আবারো যাতে মৃত সাদ্দাম হত্যার শিকার না হয় তার জন্য আমরা খুব হুঁশিয়ার ছিলাম। ইরাক এখন তিন খণ্ডে বিভক্ত। ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া, কুর্দিস্তান ও শিয়া দখলকৃত এলাকা ।

সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন