চারিদিকে রেলিং দেয়া একটি খাটে আমি মায়ের সাথে ঘুমাই,অন্য পাশে ছোট ভাই।
সারাদিনের ক্লান্তিতে রাতে বেঘোর ঘুম হয়।অভ্যাসবশত মাকে জড়িয়ে ধরে ঘুমাই।
আমার কেন জানি ঘুম ভেঙ্গে গেল। হাল্কা ঘুমের মধ্যে হাতড়াতে শুরু করলাম – নাহ মা বিছানায় নেই। হয়ত টয়লেটে গেছেন । আমি আতঙ্কিত থাকি রাতের বেলা পাশে মা না ঘুমুলে। হটাত মনে হল কারা যেন ফিসফিস করছে--- গায়ে কাটা দিলো—---শীতের রাত্রি উপরে ফ্যান ঘুরছেনা , চারিদিক কি বিচিত্র রকম নিরব । আমি কান খাড়া করলাম। ঘরের অপর কোনে বাবার পালঙ । তিনি একাই ঘুমান।বাতের ব্যাথার কারনে কদাচিৎ মা রাতের বেলা বাবার পা দুটো মালিশ করে দেন। মালিশের একটা অদ্ভুত গন্ধ মার হাতে থাকে যখন তিনি ফেরেন। কিন্তু আজ মধ্যরাত ---ফিসফিস আওয়াজ । মা বলছেন ‘তোমার খায়েশ মিটে যাবে কিছু হলে’। কি হবে? কিসের খায়েশ? বাবার একটা চাপা ফিসফিসে ধমক । আমি মশারির ভিতর দিয়ে তাকালাম , নাহ, কিছুই বোঝা যায়না । ডিম লাইট টা বন্ধ, লাইট পোস্টের কিছু আলো ঘরটাকে সামান্য আলো দিয়ে রেখেছে। আবারো ফিসফাস এবং চুমুর শব্দ ! এবার আমার সব প্রতিরোধ ভেঙ্গে গেল । বাবার অতি শাসন আমাদের সব সময় সন্ত্রস্ত রাখত – কিন্তু মা আমাদের জন্য দেবিতুল্য --- সেই মা বাবার সাথে গভীর রাতে ----- না না এসব হতে পারেনা । আমার ভিতর হিংসা জেগে উঠলো , ঘৃণা জেগে উঠলো বাবার উপর । আমি অস্ফুট স্বরে ডেকে উঠলাম মা ---মা –।
অমনি সব চুপ , সুনসান ।
খাটের উপর মচমচ আওয়াজ হলো । মা মশারি উঠিয়ে আমাদের মাঝে এসে বলতে লাগলেন ‘আমি তোর বাবার পা মালিশ করছিলাম’। মা শুয়ে পড়লেন , আমি সজোরে মাকে জড়িয়ে ধরলাম , মার শরীর থেকে আইওডেক্সের গন্ধ নয় বরং বাবার মাখা আতরের গন্ধ বেরুচ্ছে । আমি পরম নিশ্চিন্তে মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



