somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিশুদের অসহনীয় চিৎকারে আচ্ছন্ন আমি

২১ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মাঝে মধ্যেই আতংক বোধ হত এই ভেবে যে শিশুটিকে কেউ মারছে । বারান্দায় গিয়ে উৎস খুঁজতাম চিৎকারের । গেল কিছুদিন আগে চিৎকারের ধরনে বুঝলাম এটি মারধরের চিৎকার নয় , এ চিৎকার বন্দিত্বের , চারদেয়ালের বিরুদ্ধে প্রতিবাদ । আজ প্রায় চারমাস একুশ দিন বাদে উৎস পেলাম একদম আমার বারান্দার উল্টোদিকের জানালায়, বিছানায় শুয়ে বালিশ নিয়ে লাথি গুতা দিয়ে একাকী সংগ্রাম করছে । আমি নিশ্চিত হলাম তার অবস্থানে । হাফ প্যান্ট পরা শিশু , বছর ৬ হবে , নিশ্চয়ই স্কুলে যায় , বন্দি প্রায় ৫ মাস , আমারই মত , মুক্তি চাইছে , যেতে চাইছে স্কুলে , মাঠে খেলতে , মুক্ত জীবনে । কোরবানির আগেই পশ্চিম লাগোয়া দালানে সদ্যজাত শিশুর কিন্নর কণ্ঠ শোনা গেল । একাকী হাসলাম এই বলে সুস্বাগতম শিশু এই করোনাময় ধরিত্রীতে । ওর কণ্ঠ এর মাঝে গভীর রাতে পেয়ে উদ্বিগ্ন আমি । কান পাতলাম , পেটে ব্যাথাই হবে । ওর মা নিশ্চয়ই উল্টা পাল্টা কিছু খেয়েছে । শান্ত হও দেবদূত , সব মায়েদের ঐ একই অভ্যাস , নিষেধের কিছু খেয়ে ফেলা , আর রাতে উঠবে ব্যাথা তোমার । গ্রাইপ ওয়াটার নিষিদ্ধ হলেও গোপনে চলছে । ভাল থেক ।
খুব দুঃসংবাদ দিয়ে সকাল শুরু হল । এই ব্লগের মেজদা নামের নিক ভোরে আমায় ফোনে জানালো কাল তার শ্যালিকা করোনা আক্রান্ত হয়ে মারা গেছে । আট দিনের শিশু রেখে মা চলে গেল । শিশু এখন হাসপাতালে । পরীক্ষার জন্য রক্ত নিয়েছে । কোরবানির সময়ে আবেগতাড়িত আরেক বোন হাজির বাপের বাড়িতে বাকি সবাইকে নিয়ে । ওরাই ভাইরাস নিয়ে এসে সবাইকে ছড়িয়েছে । সবাই আক্রান্ত ঐ বাসায় । কেউ কেউ হাসপাতালে কেউ বাসায় আইসোলেশনে । বিকালে দীর্ঘক্ষণ কথা বলে মেজদা ওরফে কোহিনুরের খবর নিলাম । এভাবেই আবেগের বশে কত পরিবারে দুর্ভোগ নেমে এসেছে । শিশুটি এখনও ভাল আছে । সুস্থ খালা , নিঃসন্তান তাকে দেখাশোনা করছে । আমরা ঐক্যমতে পৌছুলাম এই খালাই শিশুটিকে দত্তক নেবে।
চারিদিকে সংক্রমনের দুঃসংবাদ । এর মধ্যেই করোনা আমাদের ছেড়ে যাচ্ছে এমন আওয়াজ পাচ্ছি । ল্যাবে পৌঁছানোর আগেই মোবাইলে নেগেটিভ রিপোর্ট পেয়ে গেছেন নমুনাদাতা । সার্কাস চলছে ।

সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি।

লিখেছেন নাহল তরকারি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২৮



বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×