

ট্র্যাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়ার করোনা টেস্ট পজিটিভ । তারা দুজনই রেস্টে যাচ্ছেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলছেন । ট্র্যাম্প শুরু থেকেই মাস্ক পরতে অস্বীকৃতি জানিয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন । অবশ্য কদিন আগে থেকে তাকে মাস্ক ব্যাবহার করতে দেখা গেছে । ট্র্যাম্প শারীরিক দূরত্ব বজিয়ে রেখে তার স্বাভাবিক কাজ চালিয়ে যাবেন ।
আপডেট চলবে।
১। আগে তাদের নিকটতম সহযোগী হোপ হিক্স করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হন। এরপরই ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প কোয়ারেন্টিনে চলে যান এবং টেস্ট করান। পরে তাদেরও শনাক্ত হয় করোনা ভাইরাস সংক্রমণ।
মূলত হোপ হিক্সের সংস্পর্শে আসা থেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ট্রাম্প, এমন ধারণা থাকতেই পারে। কারণ এই সপ্তাহের শুরুতেও ওহিওতে একটি টিভি বিতর্কের জন্য এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের সঙ্গে ভ্রমণ করেছিলেন হিক্স। শুধু তা-ই নয়, ট্রাম্পের সঙ্গে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্লেন থেকে নামার সময়ও হিক্সকে মাস্ক পরা নেই দেখা যায় ছবিতে।
এছাড়া বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রেসিডেন্টের আরও সংস্পর্শে যেতে হয়েছিল হোপ হিক্সকে। সেদিন মিনেসোতাতে সমাবেশ করতে যাওয়ার সময় মেরিন ওয়ান হেলিকপ্টারে ট্রাম্পের সঙ্গে ছিলেন তিনি।
হোপ হিক্স ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা। ট্রাম্পের সঙ্গে তার সরাসরি কাজের সংস্পর্শ। অর্থাৎ ট্রাম্পের নিকটতম সহায়ক। এছাড়া হোপ হিক্স এখনও করোনা ভাইরাস পজিটিভ বলেও জানিয়েছেন ট্রাম্প।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


