
পেঁয়াজ কিন্তু পৌঁছেনি শুধু খবর রটেছে "ওই আইলো" আর শুনেই দাম কমেছে পেঁয়াজের । চীন , পাকিস্তান , মিশর সহ ১৩ টি দেশ থেকে ৭ লাখ টন পেঁয়াজ চট্টগ্রামের পথে । বাজারে এই খবর পৌছাতেই বিক্রেতারা দাম কমিয়ে ফেলেছে । সারা বছর জুড়ে পৃথিবীর বিভিন্ন দেশে বিবিধ কৃষি পন্যের আকাল দেখা দেয় । ব্যাবসায়িরা তীক্ষ্ণ নজর রাখে ওইসব দেশের দিকে । আগেভাগে তারা পন্য ভর্তি জাহাজ সাগরে ভাসায় । এল সি খোলার সংবাদে জাহাজ তার টার্গেটের দেশের বন্দরে পৌঁছে যায় । এটা আন্তর্জাতিক ব্যাবসার কায়দা কানুন । ৮৮ সালে চিনির সংকটে একজন সাপ্লায়ারস একটি বড় রাষ্ট্রে বসে সাগরে থাকা কয়েক জাহাজ চিনি বিক্রির দেন দরবার করছিলেন । তিনি আমায়
শিখিয়েছিলেন কখন কোন পন্য কোথা থেকে যাবে এবং ওইসব রাষ্ট্রের উৎপাদন অবস্থা কি । এর বিস্তারিত তারা ওই টার্গেট করা দেশের এজেন্টদের কাছে পেয়ে থাকেন । বেশ মজার বিষয় এটি । আমাদের পেঁয়াজ দরকার আর ভারত পেঁয়াজ সরবরাহ বন্ধ করতে পারে এই মর্মে খবর এই সিন্ডিকেট গ্রুপের কাছে আগেই পৌঁছে গেছে । তারা আমরা চাওয়ার আগেই জাহাজ আন্তর্জাতিক সমুদ্রসীমায় রেখে বিড়ি টানছিল । জাহাজ মালিক বা এজেন্ট বার্তা পাঠাল ইঞ্জিন স্টার্ট করো । ব্যাস নির্দেশ মোতাবেক দুই তিন দিনে ওই পোর্টে জাহাজ পৌঁছে মাল নামিয়ে দিল ।
এখন চাউল নিয়ে কি হবে ? ভারতে একরকম কৃষক বিদ্রোহ চলছে । চাউল নিয়েও ফাউল খেলা শুরু হবে । বিশ্বের কয়েকটি চাউল উৎপাদনকারী দেশ/ এজেন্ট ইতিমধ্যেই জাহাজ ভাসিয়েছে সমুদ্রে । পেঁয়াজের মত চাউল একইভাবে বন্দরে পৌঁছুবে । আমরা কেন এই পন্য ঝুকিতে থাকি জানিনা । বিশ্বের উর্বর দেশটি কেন পর্যাপ্ত চাষ করেনা আমার মাথায় আসেনা । আপনার -------------!!??
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


