somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেলক্রসিং

১৯ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ প্রতীকী
এযাবৎ কতজন মানুষ রেল ক্রসিং এ দুর্ঘটনায় মারা গেছেন জানিনে কিন্তু তাদের সংখ্যা নেহাত কম নয় । গেট হীন ক্রসিং প্রচুর এদেশে । আর গেটম্যান? তারা আগে একটি ঝুপড়ি তুলে গেটের পাশেই থাকত । সময় পেরুচ্ছে এবং রেলের বেতনভোগী এসব বদ কর্মচারীরা কাছের বাজারে একটা দোকানঘর তুলে চুটিয়ে ব্যাবসা করছে । বহুযুগ আগে বি টি ভির সরেজমিন তদন্তে এরকমটাই বেরিয়ে এলো । পরের ঘটনা আরও মর্মান্তিক । তারা রেলের জমি আশপাশের মানুষকে টাকার বিনিময়ে অস্থায়ী ঘরবাড়ি যার অধিকাংশ রাস্তামুখী দোকান বানাতে দিয়ে বেশ টাকা হাতিয়ে নিত । রেলের জমিতে দালান উঠেছে এরকম ঘটনা শতশত । ঢাকার খিলগাঁও , মালিবাগ , মগবাজার , তেজগাঁ এলাকায় এখন কোটি টাকা ভাড়া আদায় করে স্থানীয় মাস্তান যুবকরা । কিছু ভাগ পায় রেলের কর্মচারীরা । এ গেল রেল গেট নিরাপত্তা কর্মীর কাহিনী । এবার আসুন খুব ব্যস্ত গাড়ি বাস চালকের কাহিনীতে । তারা কারো ধার ধারে না , মানেনা আইন । গাড়ি প্রায় বন্ধ হয়ে আসা গেটের পাশ দিয়ে ঢুকিয়ে একেবারে রেললাইনের পাশেই দাঁড়ালো , কারন কি ? খুব ব্যাস্ত । ট্রেন এলো এবং যথারীতি চলে গেল হুইসেল বাজিয়ে । যে গাড়ি আগে যেতে চেয়েছিল তার মাথায় সজোরে আঘাত করে আংশিক দুমড়ে মুচড়ে দিয়ে ট্রেন চলে গেল । মারা গেল কজন , আহত বাকিরা । এভাবেই চলছে রেললাইনের পাশের জীবনযাত্রা । কিছুদিন আগে একটি ট্রেন দুর্ঘটনা ঘটিয়ে দিব্যি চিটাগং গিয়ে থামল । রেল চালক ঘুমাচ্ছিল । কারন কি ? ঘুমন্ত প্রশাসন । আজ জয়পুরহাটে বারোজন মারা গেছে ট্রেনের ধাক্কায় । ছোট বাসটিকে ৩০০ গজ টেনে নিয়ে গেছে ট্রেন । এখানে গেট নেই এবং যথারীতি ম্যানও নেই ।

সম্ভবত ৯৮ সাল হবে । বিদেশীদের নিয়ে মাইক্রোবাসে টঙ্গি হয়ে পুবাইল একটা রাস্তা গেছে , আমরা যাচ্ছি ওই রাস্তা দিয়ে । রেল ক্রসিঙ্গে ড্রাইভার পিছনের চাকা ঠেকিয়ে দিল লাইনের মাঝ বরাবর । উদ্বিগ্ন আমি দেখি মানুষে সয়লাব একটি ট্রেন পুবাইল থেকে ধেয়ে আসছে আমাদের গাড়ির দিকে । ড্রাইভার কোশেশ করছে চূড়ান্ত স্পিড দিয়ে যাওয়ার । চট করে নেমে সামনের বিদেশিকে হাত টান দিয়ে বাকিদের বললাম বেরিয়ে এস । কয়েক সেকেন্ডের মধ্যে আমরা নামতেই গাড়ি এক ধাক্কায় রেল লাইন পার হয়ে নিরাপদে । হুশ করে চলে ট্রেন -------------- ।

দোষ ড্রাইভারের । কোনাকুনি না উঠে সে সোজা উঠলে এসব নিচু গাড়ি পার হয়ে যায় সহজেই । সামান্য কিছু মাটির কাজ , তাও ফুসরৎ নেই রেল মন্ত্রনালয়ের ।

গাড়ির ড্রাইভারের চাকরি নট হয়ে গেল ।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৩
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×