
আজ দুপুরের আগ থেকেই নজর রাখছিলাম ভারতে টিকা প্রদান লাইভে । বেশ কটি টি ভি চ্যানেল চলছে । বকবক চলছে কিন্তু টিকার নাম নেই । দুপুর বেলায় পরিস্কার হল ব্যাপারটা । ড্রাই রান শব্দটির সাথে আমি পরিচিত নই । তো কলকাতার বাঙ্গালীরাও বলছে ড্রাই রান । একটা পত্রিকা দয়া করে লিখেছে এটা মহড়া । লে বাবা ---------- । টিকা না দিয়ে চেয়ারে বসিয়ে যা করছিল তা মুম্বাই সিনেমার শুটিং থেকেও কিছু কম নয় । ১১৬ টি কেন্দ্রে একযোগে হাজার হাজার স্বাস্থ্যকর্মীর উপর মহড়া চলছে । ক্ষান্ত দিলাম । একমাত্র আনন্দবাজার লিখেছে ‘মহড়া’ ।
টি ভি লাইভে কেউ দেখাচ্ছে ফ্রি টিকা , আবার বলছে ৩ ডলার লাগবে । এই সন্ধ্যায় যা আবিস্কার করলাম তা এখানে -প্রথম পর্বে দেশ জুড়েই বিনামূল্যে টিকা দেওয়া হবে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এবং করোনা যোদ্ধাদের। এঁদের মধ্যে রয়েছেন ১ কোটি স্বাস্থ্যকর্মী এবং ২ কোটি করোনাযোদ্ধা। এর পর জুলাইয়ের মধ্যে কী ভাবে ২৭ কোটিকে টিকাকরণের ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এরমধ্যেই টাকা দিয়ে টিকা কেনা যাবে কিন্তু তা কিভাবে তা আর জানতে পারলাম না । ওদের স্বাস্থ্য মন্ত্রী গুজব না ছড়াতে আদেশ দিয়েছেন কিন্তু সুই না ঢুকিয়ে টিকার গুজব ইতিমধ্যেই ছড়িয়ে গেছে । আমার মনে হয়েছে গোটা বিষয়টাতে সমন্বয়ের বড্ড অভাব ছিল ।
লন্ডন – আমেরিকা এসব নাটক ফাটক না করেই ডাইরেক্ট সুই ঢুকিয়েছে । আমার কেন জানি মনে হচ্ছে টিকার সাপ্লাই আসেনি তাই এসব ভড়ং ।
যাইহোক জোরে বলুন জয় মা টিকা !!
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



