
পররাষ্ট্রমন্ত্রী জানান, চীন ও রাশিয়ার কাছ থেকে ভ্যাকসিন কিনতে প্রয়োজনীয় কাগজপত্র তৈরিতে অদক্ষতার কারণে এই দেরি হচ্ছে।চীন আমাদের কাছে তিনটি ডকুমেন্ট পাঠিয়েছিল। এর মধ্যে আমরা দুটি ডকুমেন্ট ফেরত পাঠিয়েছি। একটি গতকাল ফেরত পাঠিয়েছি। সেখানে একটি অংশ ছিল ইংরেজিতে ও আরেকটি ছিল চীনা ভাষায়। স্বাস্থ্য মন্ত্রণালয় সই করে ফেরত পাঠানোর সময়ে চীনা ভাষার অংশে সই করেছে। এটা জানার পর চীনা ভাষার অভিজ্ঞ একজনকে নিয়োগ দিয়ে সেটি সংশোধন করা হয়েছে।' চীনে আমাদের রাষ্ট্রদূত খুব হতাশ। তিনি এই নথিগুলো চূড়ান্ত করছেন। তিনি আমাকে স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের মুখ্য সচিবের কাছে এগুলো জানাতে স্মরণ করিয়ে দিয়েছেন। আশা করি আগামী সপ্তাহের মধ্যে চীনের সঙ্গে নথিগুলো চূড়ান্ত করা হবে।রাশিয়ার সঙ্গে চুক্তি সইয়ের বিষয়ে তিনি বলেন, 'রাশিয়ার পাঠানো কয়েকটি নথি চূড়ান্ত করা হয়েছে, তবে আর কিছু করা হয়নি।'পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'দাম লিখে আবার পরিবর্তন করা হয়। তারা (রাশিয়া) নথিতে পরিবর্তন পছন্দ করে না। তারা একটি পরিষ্কার নথি চায়। যদি কোনও বিষয়ে আমাদের আপত্তি থাকে তবে আমাদের তা স্পষ্ট করেই করতে হবে।'
পাঠক , গত ৫০ বছরের মধ্যে এতো রম্য নাটক কেউ দেখাতে পারেনি যা স্বাস্থ্য মন্ত্রনালয় দেখিয়েছে । দাম পরিবর্তন এর মানে বুঝেছেন ? সম্ভবত টিপ এক্স দিয়ে কারেকশন করেছে । হোয়াইট ফ্লুয়িড বাংলাদেশ থেকে উঠিয়ে দেওয়া উচিত । ডিজিটাল যুগে আরেকটা প্রিন্ট করে নিলেই কেল্লা ফতে । এই হচ্ছে মধ্যবর্তী কর্মচারীদের কর্মকাণ্ড যা উচ্চ কর্মকর্তাও জানেননা । রোজিনা ইসলামকে আমি খুব আমলে নিচ্ছিনা তবে তার গ্রেফতার ইস্যুতে সব ফেটে বেরিয়ে আসছে । পররাষ্ট্রমন্ত্রী সম্ভবত মুখ খুলে এই প্রথম একজন সুনাগরিকের কাজ করলেন । চীনা ভাষায় চুক্তিনামা আসবে কেন ? এটা আন্তর্জাতিক কেনাকাটা , চীনারাও সততার পরিচয় দেয়নি । যাহোক আবুল মোমেন চক্রের ফিতা কেটে দিলেন । ভাল করেছেন না ?
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০২১ দুপুর ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



