
ব্লাক ফাঙ্গাস বা কালো ছত্রাকের পর নতুন বিপদ হাজির সাদা ছত্রাক । ভারতে বিহারে অল্প কয়েকজন রোগীর শরীরে এই ফাঙ্গাসের সন্ধান পাওয়া গেছে । হোয়াইট ফাঙ্গাস (White Fungus) বা ক্যানডিডা অ্যালবিকানসে কেন আক্রান্ত হচ্ছেন অনেকে? চিকিৎসকদের মতে, যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত কম তাঁরাই মূলত নতুন এই রোগে আক্রান্ত হচ্ছেন। যাঁরা করোনা রোগী তাঁদের এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া ডায়াবেটিক, ক্যানসার রোগী, যাঁরা দীর্ঘদিন ধরে স্টেরয়েড নেন তাঁরাও আক্রান্ত হতে পারেন। সাইনাস, শ্বাসনালি, ফুসফুস, কিডনি, মূত্রনালি, জননাঙ্গে মূলত এই ছত্রাক আক্রমণ চালায়।নতুন এই রোগের উপসর্গই বা কী? উপসর্গের দিক থেকে ব্ল্যাক ফাঙ্গাসের সঙ্গে নতুন এই রোগের কিছুটা মিল রয়েছে। মাথা যন্ত্রণা, শ্বাসকষ্ট, পা ফুলে যাওয়া, জননাঙ্গে জ্বালার মতো উপসর্গ দেখা যায়। আবার অনেকের করোনার মতো উপসর্গও দেখা যায়। সেক্ষেত্রে বারবার আরটি পিসিআর টেস্টের রিপোর্ট নেগেটিভ এলেও রোগ সারে না। তবে চিকিৎসকদের মতে, সেই সময় এক্স-রে কিংবা সিটি স্ক্যানের মাধ্যমে এই রোগ ধরা পড়তে পারে।
বাংলাদেশে এই রোগের সন্ধান এখনো পাওয়া যায়নি । একজন ডাক্তার আজ টেলিফোনে আমায় বললেন দুবার দাত ব্রাশ এবং মাউথ ওয়াশ বা লবন কুসুম গরম পানিতে গারগল করলে ফাঙ্গাস আক্রমন রোধ করা যায় । আপাতত এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে কিছু জানায়নি সংবাদ মাধ্যমগুলো ।
সুত্রঃ সংবাদ প্রতিদিন
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০২১ রাত ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



