
কয়েক মিনিট আগেই আদালতের বিচারিক সাংবাদিক রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেছেন। আদালত রোজিনাকে তার পাসপোর্ট জমা দিতে বলেছেন । আদালত রোজিনাকে শর্ত যুক্ত জামিন মঞ্জুর মঞ্জুর করেছেন । আমরা শিঘ্রিই জানতে পারব কি সেই শর্ত ? রোজিনা বিদেশ গেলে তা সরকারের জন্য বিব্রতকর হবে ভেবেই তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা । অন্যরা টি ভি টে বলছেন এই মামলা খারিজ হওয়া উচিত ছিল । তথাকথিত ৬২ টি পেপার জেবুন্নেসা কাজির কাছে পাওয়া গেছে যা তিনি পুলিশকে দিয়েছেন । রোজিনার শরীর চেক করে কিছুই পাওয়া যায়নি ।
প্রথম আলো-শুনানিতে রাষ্ট্রপক্ষের প্রধান পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু আদালতকে বলেন, মামলাটি অত্যন্ত স্পর্শকাতর। এ মামলার আসামি রোজিনা ইসলাম যদি তাঁর পাসপোর্ট আদালতে জমা দেন, সে ক্ষেত্রে তাঁর জামিনে কোনো আপত্তি নেই। পরে রোজিনা ইসলামের পক্ষ থেকে আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, ‘রাষ্ট্রপক্ষ যে শর্ত দিয়েছে, তাতে আমাদের কোনো আপত্তি নেই।’আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আদালত বলেন, গণমাধ্যম শক্তিশালী মাধ্যম। সবাই যেন দায়িত্বশীল আচরণ করেন। জামিন আবেদনের শুনানির পর রাষ্ট্রপক্ষ থেকে আবদুল্লাহ আবু সাংবাদিকদের জানান, এ মামলায় কিছু তথ্য–উপাত্ত আদালতে জমা দেওয়া হয়েছে। তবে কী তথ্য, তা তিনি বিস্তারিত জানাননি।
আপডেট চলবে------------------------------------------------------


সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২১ বিকাল ৪:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



