
নরসিংদী রেল ষ্টেশনে জিন্স আর টপ পরা এক তরুণীকে একজন মহিলা এবং বেশ কিছু স্থানীয় লোক মিলে শারীরিকভাবে হয়রানির চেষ্টা করে । তরুণী বুদ্ধি করে সামনে থাকা স্টেশন মাষ্টারের রুমে দৌড়ে আশ্রয় নেয় । তরুণীর সাথের দুই তরুন একই ভাবে মাষ্টারের রুমে আশ্রয় নেয় । ছোট পোশাক পরার অপরাধে তাদের ঐ মহিলা বকাঝকা করছিল । সাথে যোগ দেওয়া নরসিংদী ওয়ালারা মেয়েটির গায়ে হাত দেবার সাথে সাথেই সে পালিয়ে স্টেশন মাষ্টারের রুমে আশ্রয় নেয় । মাস্টার পুলিশ ডাকলে লোকজন সরে পড়ে । তাদের কাংখিত চট্টগ্রাম মেইল এসে পড়লে মাস্টার ওদের তিনজনকেই ট্রেনে তুলে দেন । কারা এই মহিলা ? কি তাদের উদ্দেশ্য ? অশান্তি সৃষ্টির পায়তারা কি?
ঢাকা সহ কয়েক জায়গায় একদল মহিলা বিবিধ টার্গেটেড পরিবারে গিয়ে নসিহত করছে যে তোমার স্বামীকে আরও ৩ টি বিয়ে করাও । সেই পুরুষটির কি আর্থিক ক্ষমতা আছে চার বিবি পালনের । এরা সংঘবদ্ধ । এরা নিজেরাও কি অন্য পুরুষের বাহু ডোরে আটক হয়ে মজা পেয়েছে কিনা তা জানা যায়নি তবে ভেতরে ভেতরে একটা কিছু চলছে এটা বোঝা যায় ।

আপনারা কি কিছু জানেন এইসব বিষয়ে -তাহলে লিখুন মনখুলে ।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০২২ রাত ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।









