
বিতর্কিত লেখক সালমান রুশদি গতকাল নিউইয়র্কে একটি সভায় ভাষণ দেবার জন্য মঞ্চে বসেছিলেন । আচমকা এক যুবক ছুরি হাতে দ্রুত গতিতে মঞ্চে রুশদির ওপর চড়াও হয়ে ঘাড়ে এবং পাকস্থলীতে আঘাত করে । লোকটি এতই শক্তিশালী যে তাকে সরাতে প্রায় ৫ জন মানুষ চেষ্টা চালিয়েছে । ১৯৮৮ সালে প্রকাশিত হওয়া স্যাটানিক ভার্সেস নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে মুসলিম রাষ্ট্রগুলোতে । আমি একজন ব্রিটিশ কূটনীতিকের কাছ হতে বইটি সংগ্রহ করে পড়ার চেষ্টা করি । দুপাতা পড়ে আমি বইটি ফেরত দেই । তিনি অবাক হয়ে আমায় জিজ্ঞাসা করলেন শেষ ? এত কুইক ! আমি বললাম বইটির ইংরেজি শব্দ ভীষণ কঠিন যা আমার পক্ষে উদ্ধার করা সম্ভব না । তিনি হেসে বললেন একজন অইংরেজ হয়েও রুশদি ইংরেজি সাহিত্যে যে মুন্সিয়ানা দেখিয়েছেন যেখানে আমার মত ইংরেজ বংশোদ্ভূত বারবার ডিকশনারির সাহায্য নিতে হয় ফ্রেজ ওয়ার্ড উদ্ধারের জন্য । আমি হাসলাম । লোকটি ব্রিটিশ সামরিক অ্যাটাশে ছিল । স্যাটানিক ভার্সেস নিয়ে পৃথিবী দুইভাগে বিভক্ত । ইরানের আয়াতুল্লাহ খোমেনি ত্রিশ লাখ ডলার পুরষ্কার ঘোষণা করে একটি ফতোয়া দেন সেই সময়ে । এই আক্রমন কি সেই ত্রিশ লাখের জন্য কিনা জানা যায়নি । বইটির প্রকাশককে গুলি করা হয়েছিল কিন্তু তিনি বেচে যান ।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২২ দুপুর ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।









