
আজ উত্তরায় নির্মাণাধীন মেট্রো রেলের গার্ডার ক্রেন ফেইল করে চলাচলকারী একটি গাড়ির উপর পড়ে গাড়ির ৪ জন আরোহী নিহত হয়েছে , মর্মান্তিক । কাজ চলাকালিন সময়ে রাস্তা কেন বন্ধ করা হয়নি তা আমাদের জিজ্ঞাসা । পুরো লোড নিতে অক্ষম ক্রেন কেন ব্যাবহার হচ্ছিল তা জানা যায়নি । ক্রেন চালকের দক্ষতায় ৪ টি জীবন ঝরে গেল । উত্তরার দূর্ঘটনায় ৪ জন মানুষ নিহত হয়েছে এটি সম্পূর্ণ কর্তৃপক্ষের অবহেলা।তারা বছরের পর বছর গার্ডার ঝুলিয়ে রাখেন।আর খালি প্রকল্পের ব্যয় করেন।এদের বিরুদ্ধে খুনের মামলা হওয়া উচিত এবং একটি দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে নজির স্থাপন করা হোক। গাড়ির ভেতরে থাকা আরও দুজন আহত ।
ছবিঃআরিফ জেবতিকের পোস্ট থেকে
#মৃতের সংখ্যা বেড়ে ৫ জন হয়েছে ।
৮০ টন ক্যাপাসিটির ক্রেন দিয়ে ৭০ টন ওজনের গার্ডার স্থাপন করা হচ্ছিল , একটা ফাইজলামো আর কি ।

#গাড়ির যাত্রী নবদম্পতি আহত এবং তারা বেচে আছেন ।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২২ রাত ৯:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


