

গত কদিন ধরে হাওয়া সিনেমাখ্যাত চিত্রশিল্পী , অনুজ চঞ্চল চৌধুরীর একটি ছবি বিবিধ মিডিয়ায় ঘুরছে । ছবিতে চঞ্চলের পাশে অমিতাভ বচ্চন , শাহরুখ খানকে দেখা যাচ্ছে । এরা কলকাতায় একটি অনুষ্ঠানে একত্রিত হয়েছিলেন । ওই দিন চঞ্চল অভিনীত হাওয়া ছবি কলকাতায় মুক্তি পেয়েছে । এ যাবত কালে বাংলাদেশের কোন অভিনেতাকে ভারতের খ্যাতনামা কোন সিনে আইকনকে এক মঞ্চে দেখা যায় নি । জমকালো এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বলিউডের জয়া বচ্চন, শত্রুঘ্ন সিনহা, রানী মুখার্জী, সংগীতশিল্পী কুমার শানু, ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলি, অরিজিৎ সিং, মহেশ ভাট, রঞ্জিত মল্লিক, রাজ চক্রবর্তী, রুক্মিণী মৈত্রসহ আরও অনেকে। চঞ্চলের জন্য এটা বেশ অনুপ্রেরনা দায়ক হবে । এফ ডি সির শিল্পী সমিতি বলছে এটা সমিতির বড় অর্জন কিন্তু চঞ্চল এই সমিতির কেউ না এবং এফ ডি সি র টাইকুনদের কোন ছবিতে কস্মিন কালেও অভিনয় করেনি । যাইহোক আমরা বেশ পুলকিত এবং গর্বিত চঞ্চলের এই অভিযাত্রায় । চঞ্চল বেড়ে উঠুক নিরাপদে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


