somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। বসন্ত উৎসব - র‍্যাবিট বছর

২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





আজ রাত ১২ টায় পুরো চীন জুড়ে বাজি - পটকা ফোটানোর যে প্রতিযোগিতা হবে নতুন কারো কাছে মনে হবে যুদ্ধ শুরু হয়ে গেছে । আমি তিনটি জায়গায় বসন্ত উৎসব পালন করেছি , বেইজিং - ক্যান্টন - হংকং । এই ভয়াবহ কনকনে শীতে কিসের উৎসব বরং লেপের নিচে চলে যাও । এবারের উৎসব ম্লান হবে কারন কোভিডে আক্রান্ত আর মৃত্যুর সঙ্খ্যা লাখ ছাড়িয়ে গেছে । তবুও উৎসব থেমে থাকে না । ঘর সাফ সুতর করে লাল কাগজ কেটে সাজানো একটা প্রধান কাজ এই উতসবে । আজ থেকে ৪০ বছর আগে দরিদ্র চীনে বাজি পটকায় সীমাবদ্ধ থাকতো আর সাথে ডাম্পলিং বানানো এবং পরিবারের সবাই একত্রিত হয়ে মদ আর ডাম্পলিং বা চিয়াওজে খাওয়া একটা অতি আবশ্যিক পার্ট ছিল । কালে কালে চীনারা ধনী হয়েছে । এখন হোটেল বা পার্টি হাউস ছয়মাস আগেই বুক করা থাকে । আস্ত শুকরের রোষ্ট এবং বিবিধ খাবারে টেবিল পূর্ণ থাকে । নাচ গান এখন আবশ্যিক হয়ে গেছে । বিত্তের প্রদর্শন এখন স্বাভাবিক একটি ঘটনা । অনেকেই বাইরের দেশে বেড়াতে গেছে । বিশ্বের সকল চীনা সমাজ বেশ জোরদার ভাবে এই চীনা নতুন বছর উদযাপন করবে । চীনা ঐতিহ্যে ১২ টি প্রাণীর নামে বছরের নামকরন করা হয় । এটি চান্দ্র মাস হিসাবে নির্ধারিত হয় ।

চীনা রাশিচক্র 12 টি প্রাণী দ্বারা প্রতিনিধিত্ব করা হয়; ইঁদুর, বলদ, বাঘ, খরগোশ, ড্রাগন, সাপ, ঘোড়া, ছাগল, বানর, মোরগ, কুকুর এবং শূকর। প্রতি বছর একটি রাশিচক্র প্রাণী দেওয়া হয়, এবং একটি 12 বছরের চক্র আছে। চীনারা বিশ্বাস করে যে একজন ব্যক্তির রাশিফল, ব্যক্তিত্ব এবং প্রেমের সামঞ্জস্য তার/তার চীনা রাশিচক্রের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, যা তার জন্মের বছর দ্বারা নির্ধারিত হয়।

2023 হল খরগোশের বছর, এবং এটি "আশার বছর হবে বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে" কারণ খরগোশ চীনা সংস্কৃতিতে দীর্ঘায়ু, শান্তি এবং সমৃদ্ধির প্রতীক।

চায়না হাইলাইটস অনুসারে, 2023 সালে সবচেয়ে সৌভাগ্যবান চীনা রাশিচক্র হল বলদ, বাঘ এবং সাপ। রাশিচক্রের চিহ্নগুলির সাথে "ভাগ্য বেশি নয়" কুকুর, ঘোড়া, ছাগল এবং শূকর। খরগোশ এবং ইঁদুরের ভাগ্য "বিরোধিতার দ্বারা প্রভাবিত" হতে চলেছে এবং এই বছর মোরগ এবং বানরদের "বিশেষ করে অগ্রসর হওয়া কঠিন" হতে চলেছে।





আমাদের বসবাসকালিন সময়ে আমাদের বন্ধুদের সাথে ওদের বাসায় বা হোটেলে পানাহার করেছি আনন্দ করেছি ।

শিন নিয়ান খুয়াই লে ।।



















চায়না ডেইলি
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৯
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

বাংলা কিউ আর কোড এর ব্যাবহারের বাধা ও সমাধান।

লিখেছেন নাহল তরকারি, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ৯:১০




Bangla QR: সম্ভাবনাময় একটি উদ্যোগ, তবে কিছু বাস্তব সমস্যার সমাধান জরুরি

বাংলাদেশে ক্যাশলেস লেনদেনকে সহজ ও আধুনিক করার লক্ষ্যে Bangla QR একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একটি QR কোড ব্যবহার... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

×