somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। পান্না কায়সার

০৪ ঠা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯৭৭ সাল । আমার সিনিয়র রুমমেট রেজা ভাই বললেন চল আজ ঈদের দিন , বেড়িয়ে আসি । রেজা ভাইই একমাত্র ব্যাক্তি যিনি আমায় বিবিধ জায়গায় নিয়ে যান আর নতুন মানুষদের সাথে পরিচয় করিয়ে দেন । ঈদ পার্বণে ছুটি থাকলেও এবার বিদ্রোহী হয়েছি যে ইদে বাড়ি যাবনা । যেতে যেতে আমায় বললেন আমরা এক ছাত্রীর বাসায় যাচ্ছি যে দিল্লিতে শিশু চিত্রকলায় প্রথম পুরস্কার পেয়েছে । রেজা ভাই কিছুদিন আগে একটা ছোট জলরং চিত্র দেখিয়ে বলেছিলেন এটা আমি যে ছাত্রীকে ছবি আকা শেখাই তার আঁকা , দিল্লি পাঠাবো শঙ্কর শিশু চিত্র অংকন প্রতিযোগিতায় । ইস্কাটনে ঢোকার মুখে আমায় রেজা ভাই বললেন শহিদুল্লাহ কায়সারের কথা মনে আছেতো ? মুক্তিযুদ্ধের শহীদ , আমরা তার বাসায় যাচ্ছি । দরজার কাছে একটা বেতের সোফায় বসে সাদা শাড়িতে , সাজগোজ এবং গহনাবিহীন পান্না কায়সার হেসে আমাদের আহবান জানালেন এসো এসো । দুই পিচ্চি একজন শমী আরেকজন অমি । আরেকজন বালককে দেখা গেল যে একই রকম প্রিন্ট খদ্দরের জামা পায়জামা পরে আছে , ও গৃহকর্মী । রেজাভাই আস্তে আস্তে আমায় বললেন ওই ছেলেটিও তাই পরে যা অমি এবং শমী পরে । ঈদ পার্বণের উৎসবে ওর আলাদা বলে কিছু নেই । এবার পান্না আপা আমাদের বললেন টেবিলে খাবার দেওয়া আছে , তুলে দেওয়ার অভ্যাস নেই , না খেলে ঠকবে । আসলেই কত কিছু রান্না করেছেন আপা । পছন্দসই খাবার তুলে নিলাম এবং খেলাম । এরপর দীর্ঘসময় চলে গেছে , প্রবাসী হওয়ার কারনে ছোট বন্ধনটুকু আর রইল না । শমী বড় হয়েছে এবং নাটক সিনেমা করছে । পান্না কায়সার সংসদ সদস্যা হলেন , কাগজে , টি ভি তে দেখি । পান্না আপার শেখানো উৎসবে সমমানের পোশাক আর টেবিলে মুক্ত বিচরন বহুদিন পালন করেছি । স্ত্রী (প্রয়াত) যথেষ্ট আগ্রহ না দেখানোতে বাদ গেল সাম্যবাদ প্রকল্প ।

আজ দুপুরে অনলাইনে পান্না আপার মৃত্যু সংবাদ অনেক স্মৃতিময় সময়কে টেনে আনল । শমী এখন এফ বি সি সি আইএর সহ সভাপতি , ভাল লাগলো জেনে ।

মৃত মানুষের জন্য দোয়া পড়ে নিলাম ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:২৫
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×