
মরদ তুমি শুয়ে কেন এই অসম প্রচ্ছদে
জন্ম তোমার গ্রীসের রনক্ষেত্রে
বেড়াও দাপিয়ে শত্রু নিধনে
পায়ের দাগে ফুটে আছে কত যুদ্ধ গাঁথা
দাদী শোনায় নাতিকে ঘুমাবে বলে
কত যুদ্ধ গাঁথা জয় পরাজয়
জনমে জনমে নিয়েছ জন্ম
মেসোপটেমিয়া থেকে ৭১ এর বাংলায়
ঘুমিয়ে কেন মরদ খুব কি ক্লান্ত দেহ
এই নোনা জলের দেশে ?
জেগে ওঠো এসেছে সময়
আবারো ধরবে তরবারি , বর্শা
জাগো মরদ জেগে ওঠো ।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


