
তোমাদের সাথে নিয়ে স্বপ্ন দেখার পালা
শেষের বেলা আসন্ন ধীর লয়ে পশ্চিমের রাঙ্গা আঁকাশে
তেমন কোন অভিযোগ নালিশ কিচ্ছু নেই শুধু জিজ্ঞাসি
এমন কেন হয় বা হলো ?
বছর চল্লিশেক আগে বুকভরা ভালবাসা ছিল যত
সেই ভালোবাসা উবে গেল কোথায় কিভাবে ?!
এখন এ বুকে চলছে খরা মেঘহীন আকাশ যেন
আড়মোড়া ভেঙ্গে চুপ হয়ে যাওয়াটাই বার্ধক্য !!
২৮/৮/২০২৩






সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০২৩ রাত ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


