somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। কিম গং দের ট্রেন ভ্রমন

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





কিম ইল সুং , কিম জং ইল, কিম জং উন । দাদা থেকে পুত্র ও পৌত্র সবার বিমান ভীতি আছে প্রচণ্ড । এ কারনে তারা সব সময় বিশেষ ট্রেনে চড়ে ১০ দিনের সফরে মস্কো পর্যন্ত যেতেন । তবে এবার কিম জং উনের সফর নিয়ে পশ্চিমা মিডিয়াগুলো বিভ্রান্তি সৃষ্টি করেছে । কিম জং উন মস্কো নয় কাছাকাছির ভ্লাদিভোস্টকে যাচ্ছেন পুতিনের সাথে দেখা করতে । রোববার গভীর রাতে পিয়ংইয়ং ত্যাগ করেছেন কিম। মঙ্গলবার সকালের দিকে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পিয়ংইয়ং থেকে যাত্রা শুরু করা বিশেষ ট্রেনটি কিমকে রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার উত্তর-পূর্ব সীমান্ত এলাকায় নিয়ে যাবে। ভ্লাদিভোস্টকে দুই নেতার শীর্ষ বৈঠক মঙ্গলবার অথবা বুধবার অনুষ্ঠিত হতে পারে। রাশিয়ার দূরপ্রাচ্যের শহর ভ্লাদিভোস্টকে ইস্টার্ন ইকোনমিক ফোরামে যোগ দেবেন পুতিন ।
ধীরগতির নিজস্ব বুলেট প্রুফ ট্রেনে ২০ ঘণ্টায় ১ হাজার ১৮০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাশিয়ায় পৌঁছাবেন কিম। বলা হচ্ছে— এই ট্রেনটিতে একটি আস্ত রেস্টুরেন্ট রয়েছে। যেটিতে পাওয়া যায় ফরাসি ওয়াইন ও উন্নতমানের গলদা চিংড়ি।রেস্টুরেন্ট ছাড়াও কঠোর নিরাপত্তাবেষ্টিত এই ট্রেনটিতে রয়েছে আরও অনেক সুযোগ-সুবিধা। তবে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকায় এ ট্রেনটি ঘণ্টায় মাত্র ৫০ কিলোমিটার বেগে ছুঁটতে পারে। এই ট্রেনটির ভেতর কী কী সুবিধা আছে সেটির কিছুটা ধারণা পাওয়া গেছে, এতে চড়া কয়েকজন যাত্রীর বর্ণনাতে।তাদেরই একজন রাশিয়ার সেনাবাহিনীর সাবেক কমান্ডার কোনস্টানটিন পুলিকোভস্কি। তিনি ২০০১ সালে উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জং ইল এর সঙ্গে এই ট্রেনে চড়েছিলেন। নিজের আত্মজীবনী ওরিয়েন্ট এক্সপ্রেসে ট্রেনটির বর্ণনা দিয়েছেন তিনি।এতে তিনি লিখেছেন, ‘ট্রেনের ভেতর রাশিয়ান, চাইনিজ, কোরিয়ান, জাপানিজ এবং ফরাসি খাবার অর্ডার দেওয়ার ব্যবস্থা ছিল।’তিনি আরও জানিয়েছেন, ট্রেনে জীবন্ত চিংড়ি নিয়ে নেওয়া হয়েছিল, যেন তাজা খাবার পরিবেশন করা যায়। এছাড়া এতে ফ্রান্স থেকে আনা ওয়াইনও ছিল।
এই সামরিক কর্মকর্তা তার আত্মজীবনীতে এমনকি বলেছিলেন, ‘পুতিনের ব্যক্তিগত ট্রেনেও এসব সুযোগ-সুবিধা নেই যা এই ট্রেনে আছে।’রাশিয়ার অপর এক কূটনীতিক, জর্জি তোলোরায়া, ২০১৯ সালে এক লেখনিতে ২০০১ সালে ট্রেনটিতে চড়ার অভিজ্ঞতা সম্পর্কে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ট্রেনটির ভেতর সুস্বাদু গাধার মাংস এবং এক ধরনের ঝিনুক ছিল। এছাড়া রাশিয়ান মদও ছিল এতে।
এই দুইজনই জানিয়েছেন, ট্রেনের যাত্রীদের বিনোদনের জন্য সঙ্গীত শিল্পীসহ আরও অনেক ব্যবস্থা ছিল।উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, ২০১১ সালে এই ট্রেনের ভেতরই হার্টঅ্যাটাক করে মারা গিয়েছিলেন কিম জং ইল।২০০৯ সালে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ডেইলি কোসুন এক প্রতিবেদনে জানিয়েছিল, এই ট্রেনটিতে ৯০টির মতো বগি আছে। সবুজ রঙ ও হলুদ রঙের ডোরা কাটা এই ট্রেনটির ভেতর কনফারেন্স রুম, অডিয়েন্স চেম্মার এবং বেডরুম রয়েছে। এছাড়া এতে স্যাটেলাইট ফোন এবং বড় আকারের টেলিভিশনের পর্দা আছে।এছাড়া ট্রেনটির প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে এতে চামড়ার তৈরি চেয়ার রয়েছে।উত্তর কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কিম জং উনের দাদা কিম ইল সুংয়ের সময় এই ট্রেনের যাত্রা শুরু হয়। তিনি ট্রেনটিতে করে ভিয়েতনাম এবং পূর্ব ইউরোপের দেশগুলোতে গিয়েছিলেন।
বলা হয়, এই ট্রেনগুলোকে নিরাপত্তা দিয়ে থাকে ভারী অস্ত্রবাহী সেনারা। নিরাপত্তার দায়িত্ব থাকা এসব সেনা লাইন পরীক্ষা করা এবং পরবর্তী স্টেশনে কোনো ধরনের বোমা হামলার ঝুঁকি আছে কি না সেটি খুঁজে বের করার চেষ্টা করেন।
কিম জং উনের বাবা ১৯৯৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত উত্তর কোরিয়াকে শাসন করেন। একটি মতবাদ ছিল, কিমের বাবা প্লেনে উঠতে ভয় পেতেন। এ কারণে তিনি ট্রেনে করেই বেশি যাতায়াত করতেন।
দেখা যাক এবারের সফরে কত রুবলের অস্ত্র বিক্রি করতে পারে কিম পুতিনের কাছে ।

ঢাকা পোস্ট
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৪
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

×