শাহ সাহেবের ডায়রি ।। বীর মুক্তিযোদ্ধার ‘আত্মহত্যা
২৩ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রামে একটি বাসা থেকে আবু সাইদ সরদার (৬৫) নামে এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় সন্তান-নাতিদের উদ্দেশে আবেগঘন কয়েকটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ডবলমুরিং থানাধীন ভাড়া বাসার একটি কক্ষের দরজা ভেঙে ওই বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।ডবলমুরিং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বায়েজিদ মিয়া জানান, জরুরি সেবা ‘৯৯৯’-এ কল পেয়ে পুলিশ সন্ধ্যা ৬টার দিকে তিনতলা ভবনটির ভাড়া বাসার একটি কক্ষের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ওই কক্ষ থেকে বেশ কয়েকটি সুইসাইড নোট পাওয়া গেছে। সেগুলো দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।আবু সাইদ সরদার মূলত ক্যান্সার রোগের কারণে খুব কষ্ট পাচ্ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ১৩ ডিসেম্বরও তিনি আরেকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।সুইসাইড নোটগুলোতে আবু সাইদ সরদার তার পরিবারের সদস্যদের নিকট আবেগঘন কিছু লেখা লিখেছেন। তার মৃত্যুর কারণ ও মৃত্যুর পর কিছু করণীয়ের ব্যাপারে তিনি সন্তানদের কিছু দায়িত্বের কথা উল্লেখ করেছেন এতে। একটি নোটে তিনি লিখেছেন, ‘ক্যান্সার রোগের এত চিকিৎসার পরও কষ্ট আর সহ্য করতে না পেরে অগত্য আত্মহত্যার পথ বেছে নিলাম।’ নোটে তিনি তার সন্তানসহ সবার কাছে ক্ষমাও চেয়েছেন।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে...
...বাকিটুকু পড়ুন
বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন