শাহ সাহেবের ডায়রি ।। কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট?
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শনিবার রাত থেকে সারা দেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হবে, যাতে গাজীপুরের পরিস্থিতি স্বাভাবিক রাখা যায় এবং হামলাকারীদের আইনের আওতায় আনা যায়। শুক্রবার রাতের ওই হামলায় কয়েকজন গুরুতর আহত হন, যা নিয়ে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট বাহিনীগুলোর সমন্বয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, যৌথ বাহিনী আজ থেকেই সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু করবে এবং বিস্তারিত তথ্য রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।এ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা হামলাকারীদের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। হামলায় আহত সাতজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে, একজনের অবস্থা আশঙ্কাজনক। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভস্থল পরিদর্শন করেছেন এবং হামলার পর সংশ্লিষ্ট থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন। হামলার ঘটনায় ক্ষমা চেয়ে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ছাত্রদের দাবি, স্বৈরাচারবিরোধী আন্দোলন দমাতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে, যা নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।
সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সপ্তম৮৪, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৮
আর অল্প কিছুদিন পরেই বাংলাদেশ পেতে যাচ্ছে প্রথমবারের মত সম্পূর্ণ সৎ এবং মেধাবীদের দ্বারা গঠিত সরকার।
মেধাবীদের বিপরীতে আছে একমাত্র শক্ত দল বিএনপি। বিএনপির জনসমর্থন প্রচুর।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২

প্রিয় ব্লগার,
শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩

বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই...
...বাকিটুকু পড়ুনপ্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন