somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। মরনরে তুহু মম শ্যাম----

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একজন বয়স্ক রোগীর আকস্মিক মৃ'ত্যুর পর বিজ্ঞানীরা তার মস্তিষ্কের বিরল তথ্য সংগ্রহ করতে সক্ষম হন। ওই ব্যক্তির চিকিৎসা চলাকালীন সময় ৮৭ বছর বয়সী কানাডিয়ান ব্যক্তি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মা'রা যান। তখন তার মস্তিষ্কের তরঙ্গের পরিবর্তন লক্ষ্য করা যায় যা সাধারণত স্বপ্ন দেখা, অতীত স্মৃতিচারণ এবং ধ্যান করার সময় ঘটে থাকে। এই গবেষণা থেকে বোঝা যায় যে, মৃত্যুর আগে মানুষের চোখের সামনে জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ভেসে উঠতে পারে। এই বিষয়টি আগে শুধু নিকট-মৃ'ত্যু অভিজ্ঞতা থাকা ব্যক্তিদের কাছ থেকে শোনা গেছে, তবে এবারই প্রথমবারের মতো এর বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া গেল। যদিও এটি একটি মাত্র কেস স্টাডি, তাই এই ঘটনাটি কতটা সাধারণ বা মানুষের অভিজ্ঞতা কেমন হতে পারে, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

২০১৬ সালে বিজ্ঞানীরা এই ঘটনাটি পর্যবেক্ষণ করেন, যখন ওই ব্যক্তি মৃগী রোগের কারণে মস্তিষ্কের কার্যকলাপ পরিমাপের জন্য ইইজি (EEG) পরীক্ষা করাচ্ছিলেন। পরীক্ষার মাঝেই তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, ফলে গবেষকরা প্রথমবারের মতো একটি মৃত্যুপথযাত্রী মস্তিষ্কের কার্যক্রম রেকর্ড করতে সক্ষম হন। মোট ৯০০ সেকেন্ডের মস্তিষ্কের কার্যকলাপ রেকর্ড করা হয়, যেখানে হৃদযন্ত্র বন্ধ হওয়ার ৩০ সেকেন্ড আগে ও পরে মস্তিষ্কে ব্যতিক্রমী তরঙ্গের প্রবাহ লক্ষ্য করা যায়। গবেষক দলের প্রধান, নিউরোসার্জন ড. আজমল জেম্মার জানান, এই বিশেষ মস্তিষ্কের তরঙ্গকে গামা ওসিলেশন বলা হয়, যা সাধারণত স্মৃতিচারণের সময় দেখা যায়।

মস্তিষ্কের তরঙ্গ বিভিন্ন শ্রেণিতে বিভক্ত, এর মধ্যে গামা তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি (৩০-১০০ হার্টজ)। সাধারণত এটি মানুষ যখন অতীত স্মৃতি মনে করে বা স্বপ্ন দেখে, তখন সক্রিয় হয়। এছাড়াও, গবেষণায় দেখা গেছে, মৃত্যুর আগে অন্যান্য তরঙ্গ যেমন ডেল্টা, থিটা, আলফা ও বিটা তরঙ্গও সক্রিয় ছিল তবে গামা তরঙ্গই স্মৃতিচারণের বিষয়টি নির্দেশ করে। গবেষকরা মনে করেন, মৃ'ত্যুর সময় মস্তিষ্ক শেষবারের মতো গুরুত্বপূর্ণ স্মৃতিগুলো পুনরায় দেখার চেষ্টা করে। এর আগে ইঁদুরের ওপর করা গবেষণায় দেখা গেছে, তাদের মস্তিষ্কেও মৃত্যুর আগে একই ধরনের গামা তরঙ্গ সক্রিয় হয়। ফলে এটি কেবল মানুষের নয়, সমস্ত স্তন্যপায়ী প্রাণীর মধ্যেও এই স্মৃতিচারণের প্রবণতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, এক্ষেত্রে নিশ্চিত হওয়া সম্ভব নয় যে ওই ব্যক্তি সত্যিই তার জীবনের মুহূর্তগুলো দেখছিলেন, নাকি এটি শুধুই একটি স্বপ্নের মতো অবস্থা ছিল। উপরন্তু, তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন, যা তার মস্তিষ্কের তরঙ্গে প্রভাব ফেলতে পারে। এই গবেষণার ফলাফল ২০২২ সালে প্রকাশিত হয়, কারণ বিজ্ঞানীরা আরও মৃ'ত্যুপথযাত্রীদের মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে চেয়েছিলেন, কিন্তু নতুন কোনো তথ্য পাননি। তবে তারা মনে করেন, এই আবিষ্কার আমাদের প্রিয়জনের মৃত্যু সংক্রান্ত দুঃখ কিছুটা লাঘব করতে পারে। গবেষক জেম্মার বলেন, "যখন আমাদের প্রিয়জনরা চোখ বন্ধ করে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, তখন হয়তো তাদের মস্তিষ্ক জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো পুনরায় দেখতে থাকে।"

✍️ Imam Hossain Anjir
Team Science and Experiment
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২০
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

সার্ট-প্যান্ট পরা; এদেশের নিকৃষ্ঠ (ষ্ট) ও নির্লজ্জ যত নাগরিক

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে মে, ২০২৬ দুপুর ১২:১৩


(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

×