somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। কয়েক ঘণ্টার মধ্যেই শেষ সরকারের সুলভ মূল্যের মাংস, ডিম, দুধ

০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




পবিত্র রমজান উপলক্ষে ঢাকা শহরের ২৫টি স্থানে গতকাল (৩ মার্চ) সুলভ মূল্যে গরুর পাস্তুরিত দুধ, ফার্মের মুরগির ডিম, ব্রয়লার মুরগি ও গরুর মাংস বিক্রি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে পিক-আপ ভ্যানে করে বিক্রি শুরু হলেও অধিকাংশ স্থানে মাত্র দেড় থেকে দুই ঘণ্টার মধ্যেই বিক্রি শেষ হয়ে গেছে। অনেকে পণ্য না পেয়ে ফিরে গেছেন খালি হাতে। ফলে পণ্যের সরবরাহ আরও বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা।

সোমবার কয়েকটি স্পট ঘুরে দেখা যায়, প্রতিকেজি গরুর মাংস ৬৫০ টাকা, চামড়া ছাড়ানো ব্রয়লার মুরগি প্রতি কেজি ২৫০ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতি ডজন ১১৪ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

শাহজাদপুরে সকাল সাড়ে ১০টায় বিক্রি কার্যক্রম শুরু হয়। এই পয়েন্টের জন্য গরু ৬০ কেজি, মুরগি ৬০ কেজি, ডিম ১২০০ পিস এবং দুধ ৮০ লিটার বরাদ্দ ছিল। বেলা সাড়ে ১২ টার মধ্যেই এখানে সব ধরনের পণ্য বিক্রি শেষ হয়ে যায়। এরমধ্যে গরুর মাংসের চাহিদা বেশি থাকায় তা শেষ হয়ে যায় ১২টার মধ্যে।

বাজারে দাম বেশি হওয়ায় এখন অনেক মানুষ ভ্যান থেকেই মাংস, ডিম ও দুধ কিনছেন।

শাহজাদপুরের ভ্যানের দায়িত্বে থাকা শাহাদাত হোসেন টিবিএসকে বলেন, "মানুষের চাহিদা বেশি। কালকের চেয়ে আজ ভিড় বেশি ছিল। আমাদের যতটুকু বরাদ্দ দেওয়া হয়েছে, তা বিক্রি করেছি।"

শাহজাদপুরে পণ্য কিনতে আসা জাহিদুল ইসলাম বলেন, "বাজারে দাম বেশি। এখানে দাম কিছুটা কম থাকায় কিনতে এসেছি। সিরিয়াল আছে। পণ্য সরবরাহ আরও বাড়ালে ভালো হতো।"

একই চিত্র দেখা গিয়েছে রাজধানীর খামারবাড়িতেও। সকাল সাড়ে ৯টায় শুরু হলেও বেলা ১২টার মধ্যেই বিক্রি শেষ হয়ে যায়। এই স্পটে ৬০ কেজি গরুর মাংস, ৮৮ কেজি মুরগির মাংস, ২০২০টি ডিম এবং ২১১ লিটার দুধ বরাদ্দ ছিল।

দুপুরে এখানে মাংস কিনতে এসে ফিরে গেছেন মো. জামালুদ্দিন। টিবিএসকে তিনি বলেন, "শুনেছিলাম এখানে কম দামে মাংস বিক্রি হয়। কিন্তু এসে পাইনি। বিক্রি নাকি শেষ।"

এ পয়েন্টের দায়িত্বে থাকা মো. মোকাদ্দাস ইসলাম মিতু টিবিএসকে বলেন, "মানুষের চাহিদা অনেক বেশি। অনেক মানুষ আসছেন। কিন্তু ১২টার দিকেই আমাদের পণ্য শেষ হয়ে গেছে।"

যদিও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, তারা প্রতিদিন ৬০ হাজার পিস ডিম, ৬ হাজার লিটার পাস্তুরিত দুধ, ২ হাজার কেজি চামড়া ছাড়ানো ব্রয়লার মুরগি এবং ২ থেকে ২.৫ হাজার কেজি গরুর মাংস বিক্রি করবে—তবে পয়েন্টগুলোতে আরও কম বরাদ্দ দেওয়া হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এই কার্যক্রমে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি), বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএফএ), দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানসহ অন্যান্য অংশীজন এবং প্রান্তিক খামারিরা সহযোগিতা করছেন।

রাজধানীর খুচরা বাজারে বর্তমানে প্রতিকেজি গরুর মাংস ৭৫০-৮০০ টাকা, তরল দুধ প্রতি লিটার ১০০-১১০ টাকা ও প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০-১৩৫ টাকায়। অর্থাৎ, সুলভ মূল্যের বিক্রয় কার্যক্রমে এরচেয়ে কম দামে কিনতে পারছেন ভোক্তারা। যদিও চাহিদার চেয়ে পণ্য কম থাকায় অনেকে ফিরে যাচ্ছেন।

ঢাকার যেসব স্থানে সুলভ মূল্যে পণ্য বিক্রি হচ্ছে— সচিবালয়ের পাশে (আব্দুল গণি রোড), খামারবাড়ী (ফার্মগেট), ষাটফুট রোড (মিরপুর), আজিমপুর মাতৃসদন (আজিমপুর), নয়াবাজার (পুরান ঢাকা), বনশ্রী, হাজারীবাগ (সেকশন), আরামবাগ (মতিঝিল), মোহাম্মদপুর (বাবর রোড), কালশী (মিরপুর), যাত্রাবাড়ী (মানিক নগর গলির মুখে), শাহাজাদপুর (বাড্ডা), কড়াইল বস্তি- বনানী, কামরাঙ্গীর চর, খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণে), নাখাল পাড়া (লুকাস মোড়), সেগুন বাগিচা (কাঁচা বাজার), বসিলা (মোহাম্মদপুর), উত্তরা (হাউজ বিল্ডিং), রামপুরা (বাজার), মিরপুর ১০, কল্যাণপুর (ঝিলপাড়), তেজগাঁও, পুরান ঢাকা (বঙ্গবাজার) ও কাকরাইল।
সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে পিক-আপ ভ্যানে করে বিক্রি শুরু হলেও অধিকাংশ স্থানে মাত্র দেড় থেকে দুই ঘণ্টার মধ্যেই বিক্রি শেষ হয়ে গেছে। অনেকে পণ্য না পেয়ে ফিরে গেছেন খালি হাতে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ১:৩২
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

×