somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। ‘মব জাস্টিস’ আতঙ্ক'

০৭ ই মার্চ, ২০২৫ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




সংঘবদ্ধ কিছু মানুষের নিজের হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা এক ভীতিকর পরিস্থিতির জন্ম দিয়েছে সর্বত্র। এ ‘মব জাস্টিসে’ কাউকে গণপিটুনি দেওয়া হচ্ছে, কারও বাসায় ঢুকে লুটপাট করা হচ্ছে, কোনো থানা ঘেরাও করা হচ্ছে, কাউকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, কাউকে বাধ্য করা হচ্ছে পদত্যাগে। সব মিলিয়ে এক নতুন আতঙ্কের নাম এখন ‘মব জাস্টিস’। একটি দেশে বিপ্লব বা বড় কোনো পরিবর্তনের অব্যবহিত পর এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। যেমন, এ দেশে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান সফল হওয়ার পর সৃষ্ট পরিস্থিতি। তখন বিগত সরকারের ১৫-১৬ বছরের স্বৈরাচারি শাসনের বিরুদ্ধে মানুষের মনে যে ক্ষোভ পুঞ্জীভূত ছিল, তার বহিঃপ্রকাশ হিসাবে কিছু বেআইনি কর্মকাণ্ড ঘটা অস্বাভাবিক ছিল না। অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর মানুষের মনের সেই ক্ষোভ দিনে দিনে কমে আসবে, এটাই সবাই আশা করেছিল। কিন্তু দেখা যাচ্ছে, অভ্যুত্থানের ৭ মাস পেরিয়ে যাওয়ার পরও ‘মব জাস্টিস’ বন্ধ হচ্ছে না, বরং দিন দিন তা প্রকট আকার ধারণ করছে। জনমনে বাড়াচ্ছে উদ্বেগ-উৎকণ্ঠা।

আরও উদ্বেগজনক বিষয় হলো, এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল, তা দৃশ্যমান নয়। বস্তুত এ ব্যাপারে সরকারকে এক ধরনের নির্বিকার বলেই প্রতীয়মান হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও মব জাস্টিসের কোনো কোনো ঘটনায় সরকার তথা আইনশৃঙ্খলা বাহিনীকে প্রায় নিষ্ক্রিয় ভূমিকায় দেখা গেছে। এটা ঠিক, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পুলিশের মনোবলে চির ধরেছিল, তারা নিষ্ক্রিয় ছিল বেশ কিছুদিন। কিন্তু পরবর্তীকালে তারা আবার কর্মস্থলে ফিরে এসেছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। রয়েছে আনসার বাহিনী। এরপরও দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না কেন, তা আমাদের বোধগম্য নয়। সর্বত্রই কেমন যেন একটা গাছাড়া ভাব লক্ষ করা যাচ্ছে। আমরা মনে করি, দেশে কেউ যাতে আইন নিজের হাতে তুলে নিতে না পারে, সে ব্যাপারে সরকারকে বাস্তবেই কঠোরতার প্রমাণ দিতে হবে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় দেশবাসী। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব সরকারের। সংবিধানও সে কথাই বলে। কাজেই এক্ষেত্রে ব্যর্থ হওয়ার সুযোগ নেই। ‘মব জাস্টিস’সহ সব ধরনের বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধ করে সরকার দেশে অচিরেই স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনবে, এটাই কাম্য।



যুগান্তর
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২৫ রাত ৮:১৪
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

সরকারের ১০০ দিন কেমন কাটলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা জুন, ২০২৬ রাত ২:৫৬


যখন এই ব্লগটি লিখতে বসেছি তার কিছুক্ষণ আগেই সংবাদে দেখলাম সরকার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করার কথা বলে পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির খবর এখন আর নতুন... ...বাকিটুকু পড়ুন

×