somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। ইঞ্জেকশনেই ঘায়েল হবে এইচআইভি!

২৮ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এইডস রোগীদের জন্য দু’টি নতুন ওষুধ তৈরির দাবি বিজ্ঞানীদের ।

ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) ওষুধ দু’টিতে অনুমোদন দিয়েছে। খুব তাড়াতাড়ি রোগীদের উপর প্রয়োগ করা শুরু হবে।
এইডসের মতো মারণ রোগের চিকিৎসায় কি তবে আশার আলো দেখা গেল? দু’টি নতুন ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হবে রোগীদের। ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) ওষুধ দু’টিতে অনুমোদন দিয়েছে। খুব তাড়াতাড়ি রোগীদের উপর প্রয়োগ করা শুরু হবে।

ওষুধ দু’টির নাম রিলপিভিরিন ও ক্যাবোটেগ্রাভির। দুটিই অ্যান্টি-ভাইরাল ওষুধ। গবেষকেরা জানিয়েছে, ওষুধ দু’টির ‘কম্বিনেশন’ তৈরি করা হচ্ছে। অর্থাৎ নির্দিষ্ট ডোজ়ে মিশিয়ে তা ইঞ্জেকশনের মাধ্যমে রোগীকে দেওয়া হবে। প্রথম ডোজ়ের একমাস পরে দ্বিতীয় ডোজ় দেওয়া হবে। এর পর প্রতি দু’মাস অন্তর সেই ইঞ্জেকশন এডস রোগীদের দেওয়া শুরু হবে।

হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস বা এইচআইভি এক বার মানব শরীরে প্রবেশ করলে তা আক্রমণ করে দেহের অনাক্রম্যতা বা ইমিউনিটি ব্যবস্থাকে। দেখা দেয় ‘অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম’, যাকে এক কথায় বলে এডস। এখনও পর্যন্ত এই রোগ সম্পূর্ণ ভাবে নিরাময় করার মতো কোনও ওষুধ বা চিকিৎসা পদ্ধতি জানা নেই। তাই নতুন ওষুধ কার্যকরী হলে চিকিৎসাক্ষেত্রে একটি যুগান্তকারী মাইলফলক হতে পারে বলেই মত গবেষকদের।

এইচআইভি মানুষের শরীরে ঢুকলে সবচেয়ে আগে শরীরের রোগ প্রতিরোধী টি-কোষকে নিশানা করে। খুব দ্রুত জিনগত ভাবে বদলে যেতে পারে এই ভাইরাস। মানুষের শরীরে ঢুকলে তাড়াতাড়ি বিভাজিত হয়ে সংখ্যাতেও বাড়তে পারে। শরীরের রোগ প্রতিরোধী কোষগুলিকে নষ্ট করতে শুরু করে। ফলে শরীর দুর্বল হয়ে শুরু করে। সাধারণ কোনও সংক্রমণ হলেও তা বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। প্রাণ সংশয়ের আশঙ্কা বাড়ে।সে জন্য রোগীদের নিয়মিত ওষুধ খেয়ে যেতে হয়। গবেষকদের দাবি, নতুন ওষুধের যদি কোনও পার্শ্বপ্রতিক্রিয়া না হয়,তা হলে দু’মাস অন্তর ইঞ্জেকশন দিতে থাকলে রোগীদের প্রতি দিন কড়া ওষুধ খেয়ে যেতে হবে না। তা ছাড়া সংক্রমণের ভয়ও কম থাকবে। নতুন এই ওষুধ কতটা কার্যকর হতে পারে, সেটাই এখন দেখার।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৪২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধূসর ওয়ালেট

লিখেছেন মোহাম্মদ সজল রহমান, ১২ ই জুন, ২০২৬ রাত ১০:৪৭

একটা ধূসর রংয়ের ওয়ালেট
সবুজাভ ভ্যানিটি ব্যাগ থেকে বের হলো নীরবে
তার শান্ত হাতের উপর চেপে ধরতেই প্রশ্ন -
এটা আমার জন্য ?
ঘাড় নেড়ে সম্মতি দেখেই চঞ্চলতা ছুঁয়ে গেলো... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×