somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। রাজপরিবারের সঙ্গে ‘পুনর্মিলন’ চান! হ্যারি

০৩ রা মে, ২০২৫ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ব্রিটেনের রাজপরিবারের সঙ্গে ‘পুনর্মিলন’ চান রাজকুমার হ্যারি। শুক্রবার ব্রিটেনের আদালতে তাঁর নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে আবার হ্যারির আবেদন খারিজ হয়ে গিয়েছে। তার পর ক্যালিফর্নিয়ায় বসে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে একটি সাক্ষাৎকারে রাজকুমার জানান, তিনি আর নিরাপত্তা নিয়ে আইনি লড়াই লড়তে চান না। বরং রাজপরিবারের সঙ্গে ‘পুনর্মিলন’ চান। ফিরতে চান ব্রিটেনে। কারণ, জীবন খুব দামি। ঝগড়াঝাঁটি করে সময় নষ্ট করা উচিত নয়।

বিবিসি-র প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে একাধিক বার আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন হ্যারি। বাবা অর্থাৎ ব্রিটেনের বর্তমান রাজা তৃতীয় চার্লসকে নিয়েও উদ্বেগ শোনা যায় তাঁর গলায়। হ্যারি বলেন, ‘‘আমি আর এই ঝগড়াঝাঁটি চাই না। বাবা আর কত দিন আছেন, তা-ও জানি না।’’ স্ত্রীকে নিয়ে নিজের জন্মস্থানে ফিরতে পারবেন না, সন্তানকে নিজের জন্মস্থান দেখাতে পারবেন না বলে আক্ষেপ করেন ব্রিটেনের রাজকুমার। সাক্ষাৎকারের সময়ে তাঁর গলায় হতাশার সুর ছিল স্পষ্ট। ২০২০ সালে ব্রিটেনের রাজপরিবার ছেড়ে চলে যান হ্যারি। আমেরিকায় থাকতে শুরু করেন। বর্তমানে তাঁর ঠিকানা ক্যালিফর্নিয়ার মনটেসিটো শহর। ব্রিটেন ছাড়ার সময়েই তাঁর নিরাপত্তায় কিছু কাটছাঁট করা হয়েছিল। ব্রিটেনের রাজপরিবারের সদস্যেরা যে নিরাপত্তা পান, হ্যারি রাজপরিবার ছাড়ার পর তাতে কিছু পরিবর্তন করা হয়। সেই পরিবর্তনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হ্যারি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। লন্ডনের রয়্যাল কোর্ট্‌স অফ জাস্টিসে সেই মামলার শুনানি হয়েছে। গত মাসে হ্যারির আর্জি খারিজ হয়ে যাওয়ার পর মামলাটি আবার উঠেছিল। কিন্তু শুক্রবারও একই রায় শুনিয়েছে আদালত। তাতেই হতাশ এবং ‘বিধ্বস্ত’ রাজকুমার।

বিবিসিকে হ্যারি বলেন, ‘‘এই মুহূর্তে আমি স্ত্রী এবং সন্তানকে ব্রিটেনে ফিরিয়ে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি দেখতে পাচ্ছি না। আমার সঙ্গে আমার পরিবারের কারও কারও অনেক মতপার্থক্য রয়েছে। কিন্তু আমি ক্ষমা করে দিয়েছি। পরিবারের সঙ্গে পুনর্মিলন চাই। আর ঝগড়াঝাঁটি চালিয়ে কোনও লাভ নেই। জীবন খুব দামি।’’নিরাপত্তা মামলায় আদালতের সিদ্ধান্তের নেপথ্যেও রাজপরিবারের ‘প্রভাব’ দেখছেন হ্যারি। অভিযোগ, তাঁর আর্জি খারিজের সিদ্ধান্তে ‘জয়’ দেখছেন কেউ কেউ। কিন্তু তাঁরা কি চান না হ্যারি এবং তাঁর পরিবার নিরাপদে থাকুন, সুরক্ষিত থাকুন? প্রশ্ন তুলেছেন রাজকুমার। তাঁর কথায়, ‘‘এই রায়ে আমি বিধ্বস্ত। আমি যে ভয়টা পাচ্ছিলাম, সেটাই হয়েছে। মামলা হেরে যাওয়ায় আমি যত না বিধ্বস্ত, তার চেয়ে বেশি খারাপ লাগছে তাঁদের কথা ভেবে, যাঁরা এই রায়ের নেপথ্যে ছিলেন। তাঁরা এটাকে নিজেদের জয় হিসাবে দেখছেন। তাঁরা আমার ক্ষতি চান। সরকার হোক, রাজপরিবার হোক, আমার বাবা হোন, আমার পরিবার হোক, শত মতপার্থক্য সত্ত্বেও আমি জানতে চাই, তাঁরা কি আমাদের সুরক্ষিত দেখতে চান না?’’

রাজপরিবারে ফিরতে চান, রাজাকে কি বলেছেন? বাবা কি ছেলেকে ফেরানোর চেষ্টা করছেন? প্রশ্নের উত্তরে হ্যারি বলেন, ‘‘আমি কখনও ওঁকে এ বিষয়ে হস্তক্ষেপ করতে বলিনি। আমি সব সময় বাবাকে বলেছি এ সব থেকে দূরে থাকতে এবং বিশেষজ্ঞদের নিজেদের কাজ করতে দিতে।’’ ব্রিটেনকে ‘মিস্’ করেন? হ্যারির কথায়, ‘‘আমি আমার দেশকে ভালবাসি। ওই দেশের কিছু মানুষের কার্যকলাপ সত্ত্বেও সব সময় দেশকে আমি ভালবেসেছি। আমার সন্তানদের জন্মস্থান দেখাতে পারব না, এটা ভেবে খারাপ লাগছে। কারণ, শুক্রবার আদালতের রায়ের পর এটুকু পরিষ্কার, আইনি পথে এর সমাধান সম্ভব নয়।’’ এর পর কিছুটা থেমে তিনি বলেন, ‘‘এটা আমাকে আগে কেউ বলে দিলে ভাল হত।’’ ব্রিটেনের রাজপরিবারের সঙ্গে হ্যারির দ্বন্দ্ব সর্বজনবিদিত। নিরাপত্তা সংক্রান্ত জটিলতা নিয়েও দীর্ঘ দিন ধরে আইনি লড়াই চলছে। এ বার রাজকুমার নিজে বাকিংহ্যাম প্যালেসে ফেরার ইচ্ছাপ্রকাশ করলেন।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০২৫ দুপুর ১২:৩৫
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেঁচে থাকাই পরম বিস্ময়

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২৩


পথেঘাটে ঘুরিফিরি, যেকোনো সময়
পটল তুলতে পারি গাড়ির ধাক্কায়।
মাঝেমধ্যে থাকি এমনও আশঙ্কায়,
নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে
মাথা ফেটে রক্তক্ষরণে প্রাণটা যায়!
এমন পরিণতিতে লোকে দুঃখ করে।
গাড়ি, ট্রেন, প্লেন, হয়তোবা ইস্টিমার
দুর্ঘটনায় প্রাণটা চলে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মা'কে লেখা প্রীতিলতার শেষ চিঠি

লিখেছেন ইসিয়াক, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৯




আমায় তুমি পিছু ডেকো না'গো মা
আমার ফেরা সম্ভব  না।
দেশ মাতৃকায় উৎসর্গিতা আমি
আমি তো সেই ক্ষণজন্মা! 

আমায় তুমি আশীর্বাদ করো মা,
মোছো তোমার চোখের জল।
নিপীড়িতদের আর্তনাদ শুনছো... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।

সূরাঃ ২... ...বাকিটুকু পড়ুন

নিনাশ গ্রহাণুপুঞ্জের অধিবাসী - সাইন্স ফিকশন

লিখেছেন আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০




১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে... ...বাকিটুকু পড়ুন

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

×