somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। পার্বতী বাউল , প্রিয় মানুষ

২৪ শে মে, ২০২৫ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাঁকে চেনে গোটা বিশ্ব। বাউলের দর্শন প্রাণে বেঁধে গানের দুনিয়ায় তিনি নির্মাণ করেছেন নিজস্ব এক ঘরানা, পরিচিতি। তবু, ‘অপমানিত’ হতে হল বিশ্বের দরবারেই। গান গাওয়ার আমন্ত্রণ থাকা সত্ত্বেও পার্বতী বাউলকে ঢুকতে দিল না আমেরিকা।

তাঁর পায়ের মল আর হাতের ডুগি-একতারা বেজে উঠলেই দুলে ওঠে মাথার জটা। গলায় উঠে আসে প্রাণঢালা উদাসী সুর— কখনও হর, কখনও হরি, কখনও সহজ সাধনার সরল কথা। চলতি মাসেই আমেরিকার সানফ্রান্সিসকোয় অনুষ্ঠান করার কথা ছিল পার্বতীর। আমন্ত্রণ পেয়েছিলেন, সে দেশের সঙ্গীতশিল্পী জর্জ ব্রুকসের তরফে। তাঁর সঙ্গেই যুগলবন্দি দেখবে দর্শক, এমনই কথা ছিল। কিন্তু ভেস্তে গেল সব পরিকল্পনা। জানা গিয়েছে, গত ১৮ মে সানফ্রান্সিসকো বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হয় পার্বতীকে। শিল্পীর দাবি, তাঁর কাছে অনুষ্ঠান সংক্রান্ত বৈধ ভিসা ছিল। কোনও নথির ক্ষেত্রেই কোনও অসঙ্গতি ছিল না, তাঁকে এমনই জানিয়েছেন আইনজ্ঞেরা। পার্বতীর কথায়, “শুধু মাত্র সন্দেহের বশেই আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আগামী পাঁচ বছর যাতে আর ও দেশে যেতে না পারি, সেই সংক্রান্ত নিষেধাজ্ঞাও চাপিয়ে দেওয়া হয়েছে।”

কিন্তু কেন এমন হল?

পার্বতী জানিয়েছেন, এর আগে বহু বার তিনি আমেরিকায় অনুষ্ঠান করেছেন। কোনও বার কোনও অসুবিধা হয়নি। এমনকি, এ বারও যখন তাঁকে ফিরে আসতে হল, তিনি যোগাযোগ করেছিলেন আমেরিকার এক অ্যাটর্নির সঙ্গে। তিনিও সাফ জানিয়েছেন, কাগজপত্র সংক্রান্ত কোনও বিচ্যুতি পার্বতীর ক্ষেত্রে ছিল না। বাউলের কথায়, “ভিত্তিহীন কারণে আমাদের অনুষ্ঠান বাতিল করতে হল। যে আধিকারিক সীমান্তে অভিবাসন সংক্রান্ত কাজ দেখছিলেন, তাঁর সন্দেহ হয়, আমি আমেরিকায় থেকে যেতে পারি জীবিকার কারণে। শুধুমাত্র এই সন্দেহের বশেই আমাকে ঢুকতে দিতে অস্বীকার করে প্রশাসন। এই সন্দেহ একটা বড় অস্ত্র।”

পার্বতী জানান, তাঁর পাসপোর্টের দিকে তাকালেই বোঝা যাবে তিনি কী ভাবে সারা বিশ্ব চষে বেড়ান। এমনকি, আজ পর্যন্ত কোনও দেশে গিয়ে সামান্য কোনও আইন ভেঙেছেন বলেও অভিযোগ ওঠেনি তাঁর বিরুদ্ধে। জীবিকার জন্য নয়, আমেরিকা গিয়েছিলেন আমন্ত্রিত অতিথি হিসাবে। তাঁর কথায়, “গত ২৫ বছর ধরে বাউল গান নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়েছি। কোনও দিন এমন ঘটনা ঘটেনি। কোনও দিন ভিসা চেয়ে পাইনি, বা বাতিল হয়েছে, এমনও ঘটেনি। সুতরাং, এটা পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই করা হয়েছে। কোনও প্রমাণ না পেয়ে লিখে দিলেন সন্দেহের কথা! এটাকে আমি ব্যক্তিগত আক্রমণ হিসাবেই দেখছি। বোধহীন ক্ষমতা রয়েছে ওই আধিকারিকদের হাতে।”





এর পর কি ফের তিনি আমেরিকা যাবেন? এ প্রশ্নের কোনও উত্তর নেই পার্বতীর কাছে। গানের টানে যেতে হতেই পারে কখনও। সে ক্ষেত্রে আইনি পথে আবার আবেদন করতে হবে, জানালেন তিনি। তবে এখনই এ সব বিষয় নিয়ে ভাবছেন না। বাতিল অনুষ্ঠানে আর্থিক ক্ষতির থেকেও তিনি বেশি চিন্তিত বিশ্বের পরিস্থিতি নিয়ে। বাউল দর্শনে যিনি বাঁচেন তাঁর ভাবনায় বার বার উঠে আসে মানুষের কথা। তাই তিনি বলেন, “পরিচিত একজনের যদি এমন হয়, তা হলে সাধারণ মানুষের কী অবস্থা!”

গত কয়েক মাসে আমেরিকার অভিবাসন নীতি নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। দ্বিতীয় পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ‘অবৈধবাসী’দের দেশছাড়া করতে সক্রিয় হয়েছেন তিনি, এমনই দাবি প্রশাসনের। বার বার ট্রাম্প দাবি করেছেন, তাঁর পূর্বসূরি জো বাইডেনের দুর্বলতার সুযোগেই আমেরিকায় জাঁকিয়ে বসছিল অপরাধী, মাদক ব্যবসায়ী এবং মানসিক ভাবে বিকারগ্রস্ত ব্যক্তিরা।

হোয়াইট হাউসের হিসাব বলছে, মার্কিন প্রেসিডেন্ট পদে বসার পর ট্রাম্প প্রথম মাসেই মোট ৩৭ হাজার ৬৬০ জন ‘অবৈধবাসী’কে আমেরিকা থেকে তাড়িয়েছেন।

ভালবাসি তোমায় পার্বতী।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২৫ রাত ৯:১৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×