somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। প্রথমবার প্রকাশ্যে মদ পানকে অনুমোদন দিলো সৌদি আরব

২৭ শে মে, ২০২৫ দুপুর ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





সৌদি আরব প্রথমবারের মতো নিজ ভূখণ্ডে প্রকাশ্যে মদ (অ্যালকোহল) পানের অনুমোদন দিয়েছে। তবে মদ্যপান ইসলাম ধর্মে স্পষ্টভাবে নিষিদ্ধ। এই সিদ্ধান্তের আওতায়, ২০২৬ সাল থেকে দেশটির ৬০০টি পর্যটন স্থানে অমুসলিম বিদেশিদের জন্য সীমিত পরিসরে মদ পরিবেশন করা যাবে। এর মধ্যে রয়েছে পাঁচতারকা হোটেল, বিলাসবহুল রিসোর্ট এবং দেশটির আলোচিত মেগা-প্রকল্প নিয়োম, রেড সি প্রজেক্ট ও সিন্দালাহ আইল্যান্ড।

কেবল অমুসলিম বিদেশি পর্যটকদের জন্য অনুমোদনযোগ্য ওয়াইন, বিয়ার ও সাইডার অনুমোদিত (সর্বোচ্চ অ্যালকোহলের মাত্রা ২০ শতাংশ) স্পিরিটসসহ উচ্চ মাত্রার মদ কেবল নির্ধারিত স্থানে খাওয়া যাবে। তবে বাইরে নেওয়া যাবে না। সেই সঙ্গে দোকানে বিক্রি, ঘরে সংরক্ষণ ও বিজ্ঞাপন সম্পূর্ণ নিষিদ্ধ। লাইসেন্সপ্রাপ্ত স্থানগুলোতে প্রশিক্ষিত কর্মীর মাধ্যমে পরিচালিত হবে পরিষেবা। নিয়ম লঙ্ঘনে সেই স্থান বন্ধ করে দেওয়া বা আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, দেশটিতে মুসলিম নাগরিক ও বাসিন্দাদের জন্য মদের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। মক্কা ও মদিনার মতো পবিত্র শহরগুলোতে মদের প্রবেশও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার আওতায় সৌদি আরব তার অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে এবং বিশ্বব্যাপী পর্যটন ও বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে।

উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালে রিয়াদের কূটনৈতিক এলাকায় প্রথমবারের মতো একটি অ্যালকোহল দোকান চালু হয় শুধু অমুসলিম বিদেশি কূটনীতিকদের জন্য।বিশ্লেষকদের মতে, সৌদি আরবের এই পদক্ষেপ শুধু পর্যটন নয়, বরং সমাজ ও রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গিতেও একটি যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে এর বিরুদ্ধে দেশজুড়ে ধর্মীয় ও সামাজিক প্রতিক্রিয়াও জোরালো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০২৫ দুপুর ১:৩৮
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

শের

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৯


তিন শ' তিন
মুমিন তো নই, তবু খোদা টিকিয়ে রেখেছে!
প্রেমিক তো নই, তবু প্রেম বিকিয়ে রেখেছে!

তিন শ' চার

ভীষণ একাকী আমি, অপেক্ষায় কেটে যায় বেলা।
হতাশার মাঝে শুধু, পাশে আছে তার অবহেলা ! ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

ইসলাম কি নারী নেতৃত্ব বিরোধী?

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৩২



ইসলামে নারী নেতৃত্ব জায়েজ কিনা এ বিষয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। নারী নেতৃত্ব নিয়ে সংশয় মূলক বেশ কিছু পোষ্টও আমার চোখে পড়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো... ...বাকিটুকু পড়ুন

জামাত ক্ষমতায় এলে আমাদের যে বড় ক্ষতি হবে

লিখেছেন শ্রাবণধারা, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩২


জামাত ক্ষমতায় এলে আমাদের সমাজে যে বড় ক্ষতি ও ক্ষত তৈরি হবে, তার কিছু নমুনা ইতিমধ্যেই দেখা গেছে। আমি ভেবেছিলাম, হয়তো তারা ক্ষমতায় এলে প্রথম দিনেই সংবিধান ছিঁড়ে ফেলবে... ...বাকিটুকু পড়ুন

×