somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। জেগে উঠেছে ব্লাকহোল

০২ রা জুন, ২০২৫ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





বিরল এক মহাজাগতিক ঘটনা পর্যবেক্ষণ করেছেন বিজ্ঞানীরা। প্রায় ২০ বছর ঘুমন্ত অবস্থায় থাকার পর সুপার ম্যাসিভ বা বড় আকারের একটি ব্ল্যাকহোলকে (কৃষ্ণগহ্বর) সক্রিয় হতে দেখেছেন তাঁরা। তাঁদের দাবি, এবারই প্রথম কোনো ব্ল্যাকহোলকে রিয়েল টাইম পর্যবেক্ষণের মাধ্যমে সুপ্ত অবস্থা থেকে সক্রিয় অবস্থায় রূপান্তরের ঘটনা শনাক্ত করা সম্ভব হয়েছে।

জার্মানির বিজ্ঞানী পাউলা সানচেজ সায়েজ বলেন, সর্বদা শান্ত ও নিষ্ক্রিয় বলে মনে হওয়া এই গ্যালাক্সি একদিন আলো ছড়াতে শুরু করে। উজ্জ্বলতায় নাটকীয় পরিবর্তন দেখা যায়। এমনটা আমরা আগে কখনো দেখিনি।

এ ঘটনা একটি কৃষ্ণগহ্বরের নিস্তব্ধ অবস্থা থেকে সক্রিয় অবস্থায় রূপান্তরের প্রথম রিয়েল-টাইম পর্যবেক্ষণ। এই মহাজাগতিক ঘটনা ব্ল্যাকহোলের আচরণ সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে। আরেক বিজ্ঞানী ক্লাউডিও রিকি বলেন, এ ধরনের দৈত্য দানব সাধারণত সুপ্ত ও অদৃশ্য থাকে। পর্যবেক্ষণ করা ঘটনা ব্ল্যাকহোল যে সক্রিয় হতে পারে, তার একটি বিরল আভাস দেয়।

বিজ্ঞানীদের তথ্যমতে, এসডিএসএস১৩৩৫+০৭২৮ নামের গ্যালাক্সিতে প্রায় ২০ বছর পর নাটকীয়ভাবে আলো জ্বলতে দেখা গেছে। বিশাল এই ব্ল্যাকহোল জাগ্রত হওয়ার ঘটনা এবারই প্রথম সরাসরি পর্যবেক্ষণ করা হয়েছে। ভারগো তারকামণ্ডলে প্রায় ৩০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্যালাক্সি।

২০১৯ সালের শেষের দিক থেকে গ্যালাক্সির উজ্জ্বলতায় নাটকীয় পরিবর্তন দেখা যায়। সূর্যের ভরের ১০ লাখ গুণ বেশি ভরযুক্ত ব্ল্যাকহোলের কেন্দ্রটি অতিবেগুনি, অপটিক্যাল ও ইনফ্রারেড তরঙ্গদৈর্ঘ্যের তীব্র আলো বিকিরণ করতে শুরু করেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারির মধ্যে সেখান থেকে এক্স-রে নির্গত হতে শুরু করে।

বিজ্ঞানীদের ধারণা, ব্ল্যাকহোলটির চারপাশে প্রচুর গ্যাস রয়েছে। এ ফলে গ্যালাক্সিটি একটি সক্রিয় গ্যালাকটিক নিউক্লিয়াসে রূপান্তরিত হয়েছে। এই পর্যবেক্ষণ ব্ল্যাকহোলের বৃদ্ধি ও গ্যালাক্সি বিবর্তনের বিষয়ে নতুন তথ্য জানতে সহায়তা করবে।

Source: এনডিটিভি
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০২৫ সকাল ১১:৫১
১৩টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×