somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত হাসপাতাল চালু করেছে চীন

০৫ ই জুন, ২০২৫ দুপুর ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পরিবর্তন আনতে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত হাসপাতাল চালু করেছে চীন। হাসপাতালটির নাম দেওয়া হয়েছে এজেন্ট হাসপাতাল। ভার্চুয়াল এই মেডিকেল সেন্টারটি বানিয়েছে চীনের চিংহুয়া ইউনিভার্সিটি। এই মেডিকেল সেন্টারে কাজ করছে ১৪ জন এআই ডাক্তার এবং ৪ জন এআই নার্স।

এজেন্ট হাসপাতাল বিশ্বের প্রথম হাসপাতাল যেখানে কোনো ডাক্তারের সহায়তা ছাড়াই রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে রোগীদের। এই হাসপাতাল মাত্র কয়েক দিনের মধ্যে ১০ হাজার রোগীকে সহায়তা দিতে পারবে। এই পরিমাণ রোগীকে সেবা দিতে সাধারণ ডাক্তারদের বছরের পর বছর সময় লাগে।

চীনা গবেষকরা আশা করছেন, যে সব দেশে জনসংখ্যা বেশি, সে সব দেশে এই পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এজেন্ট হাসপাতালের এআই ডাক্তাররা প্রচলিত এআই বট থেকে আলাদা। চিংহুয়া ইউনিভার্সিটির গবেষকদের মতে, এআই ডাক্তাররা স্বাধীনভাবে কাজ করে এবং ভিন্ন ভিন্ন রোগীদের ক্ষেত্রে অত্যাধুনিক ক্লিনিক্যাল সহায়তা দেয়।

চিকিৎসক সংকটে প্রায়ই রোগীদের পর্যাপ্ত যত্ন নিতে হিমশিম খায় হাসপাতালগুলো। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে রোগীকে একটি সাধারণ প্রেসক্রিপশন পেতেও অপেক্ষার করতে হয় দিনের পর দিন।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ডিজিটাল হেলথ গবেষক মাইকেল চ্যাং বলেন, ‘এই প্রযুক্তি ব্যবহারে বিশ্বব্যাপী স্বাস্থ্য সেবা আরও সহজলভ্য করা সম্ভব। বিশেষ করে যেসব অঞ্চলে চিকিৎসকের অভাব আছে, সেখানে আরও দ্রুত চিকিৎসা সেবা পাবে মানুষ। তবে সতর্কও থাকতে হবে। রোগীদের আস্থা ধরে রাখতে আমাদের অবশ্যই শক্তিশালী নিরাপত্তা প্রোটোকল নিশ্চিত করতে হবে।’

কোভিড-১৯ অতিমারীর সময় স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাগুলো দেখা গিয়েছিল। বিশেষ করে হাসপাতালের ধারণক্ষমতা যে কতটা সীমিত, তা বোঝা গেছে। স্পেনের মতো উন্নত দেশেও চিকিৎসা কাঠামোর নানা দুর্বলতা দেখা গেছে। চিকিৎসক সংকটে প্রায়ই রোগীদের পর্যাপ্ত যত্ন নিতে হিমশিম খায় হাসপাতালগুলো। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে রোগীকে একটি সাধারণ প্রেসক্রিপশন পেতেও অপেক্ষার করতে হয় দিনের পর দিন। এমন পরিস্থিতির মোকাবেলা করতেই চীন গ্রহণ করেছে এই বিকল্প পদ্ধতি। কেননা জনসংখ্যায় বিশ্বে চীনের অবস্থান দ্বিতীয়। দেশটির জনসংখ্যা ১৪১ কোটি ৯৩ লাখ ২০ হাজার। এই বিপুল জনসংখ্যাকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া জন্য ধীরে ধীরে এই ব্যবস্থার আওতায় আনছে চীন।

এজেন্ট হাসপাতাল বিশ্বের প্রথম হাসপাতাল যেখানে কোনো ডাক্তারের সহায়তা ছাড়াই রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে রোগীদের। এই হাসপাতাল মাত্র কয়েক দিনের মধ্যে ১০ হাজার রোগীকে সহায়তা দিতে পারবে।

এআই ডাক্তাররা দ্রুত সেবা দেওয়ার পাশাপাশি নির্ভুলভাবে চিকিৎসা করতে পারবে। লার্জ ল্যাংগুয়েজে মডেল (LLM) ব্যবহার করছে এআই ডাক্তাররা। এজেন্ট হাসপাতালের এআই ডাক্তাররা যুক্তরাজ্যের মেডিকেল লাইসেন্সিং পরীক্ষায় ৯৩ শতাংশের বেশি স্কোর করেছে, যা অভিজ্ঞ চিকিৎসকদের রোগ নির্ণয়ের সক্ষমতার প্রায় কাছাকাছি। রোগীর চিকিৎসার বাইরেও এজেন্ট হাসপাতাল এআই শিক্ষার্থীদের জন্য একটা অত্যাধুনিক ভার্চুয়াল প্রশিক্ষণ দিচ্ছে। সিংহুয়া ইউনিভার্সিটির সহযোগী ভাইস প্রোভোস্ট হুয়াং তিয়ানইন বলেন, ‘চিকিৎসাখাতে সেবা প্রদান ও শিক্ষা—উভয় ক্ষেত্রেই এআইয়ের এই সমন্বয় ভবিষ্যতের ক্লিনিক্যাল ক্ষেত্রে এআই সহযোগী চিকিৎসকদের একটি নতুন প্রজন্ম তৈরি করবে।

Source : ওয়ার্ল্ড ডে হেলথ ও ইনহেলথ একাডেমি
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২৫ দুপুর ১২:১৬
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×