somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। বাংলাদেশবিরোধী অপপ্রচার রোধে সহায়তার প্রস্তাব চীনের

০৫ ই জুন, ২০২৫ রাত ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :







জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিদেশি গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত তথাকথিত 'অপতথ্য' বা অপপ্রচার প্রতিরোধে সহযোগিতার প্রস্তাব দিয়েছে চীন।

চীনের নিজস্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ ধরণের প্রচারণা মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করতে চায়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাতে জানা গেছে, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গত ২১ মে মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলমকে একটি চিঠি দিয়ে এ প্রস্তাব দেন।

চিঠিতে উল্লেখ হয়, চীন জানে যে, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে বহির্বিশ্বে ভুল তথ্য ছড়ানো হচ্ছে এবং একই ধরনের চ্যালেঞ্জ চীনকেও মোকাবেলা করতে হয়।

চীনের প্রস্তাব অনুযায়ী কীভাবে যৌথভাবে অপতথ্য মোকাবেলা করা যায়, সে বিষয়ে ২৮ মে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহম্মাদের সভাপতিত্বে একটি ফোকাস গ্রুপ আলোচনার আয়োজন করা হয়।

সেই আলোচনার কার্যপত্রে বলা হয়, 'বহির্বিশ্বে বিভিন্ন অপপ্রচার মোকাবেলায় চীন যেসব কৌশল অনুসরণ করে, তা বাংলাদেশের ক্ষেত্রেও কার্যকর হতে পারে। এজন্য যৌথভাবে একটি সেমিনার আয়োজনের প্রস্তাব করা হয়েছে, যাতে উভয় দেশের সংশ্লিষ্ট কর্মীরা মতবিনিময়ের মাধ্যমে নিজেদের দক্ষতা আরও উন্নত করতে পারেন।'

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চিঠিতে চীনা দূতাবাস এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অপপ্রচার, মিথ্যা তথ্য ও গুজব মোকাবেলায় একসঙ্গে কাজ করার আগ্রহ জানানো হয়েছে।

এছাড়া, এই যৌথ উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকায় চীনা দূতাবাস একজন কর্মকর্তাকে ফোকাল পয়েন্ট হিসেবে নিয়োগ দিয়েছে। একইসঙ্গে, বাংলাদেশের পক্ষ থেকেও একজন ফোকাল পয়েন্ট মনোনয়নের অনুরোধ জানানো হয়েছে।

চীনের সঙ্গে যৌথভাবে সেমিনার আয়োজন এবং পরবর্তীতে যৌথ উদ্যোগে কাজ শুরুর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও তার আওতাধীন সংস্থাগুলোর মধ্যে ফোকাস গ্রুপ আলোচনার নির্দেশ দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম।

সরকারি পর্যায়ের ভাষ্যমতে, সম্প্রতি ভারতসহ বিভিন্ন দেশের গণমাধ্যম, প্রবাসী বাংলাদেশিদের ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মে সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে ভারতের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরকে অপতথ্য হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২৫ রাত ৮:১২
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×