যতদুর মনে পরে সালটা ছিল ১৯৯৮ অথবা ১৯৯৯। চবি কাম্পাসের ভিতরে ছাত্র-ছাত্রীদের চলাচলের সুবিধার জন্য বাস সার্ভিস (চবি পরিচালিত) চালু ছিলো। তৎকালীন ভিসি ছিলেন প্রফেসর এম, এ, মান্নান। বলা কওয়া ছাড়া একদিন হঠাৎ শুনি চবির অভ্যন্তরে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ফলে যা হওয়ার তা-ই হলো। ছাত্র-ছাত্রীরা দাবি আদায়ের জন্য আন্দোলন শুরু করলো। যেহেতু তখন আওয়ামী লীগ ক্ষমতায় সেহেতু বাই ডিফল্ট সেই আন্দোলনের লিড নিলো ছাত্রলীগ। ৫/৬ দিন পর আন্দোলন বন্ধ হয়ে গেল!! সাধারন ছাত্র-ছাত্রীরা সেই ঘটনার কোন ব্যাখ্যা খুঁজে পেলোনা। সেই থেকে ভিসি এম, এ, মান্নান চবির ইতিহাসে একজন ধিকৃত ব্যাক্তি হিসেবে পরিগনিত হলেন।
আমরা কখনোই ইতিহাস থেকে শিক্ষা নিই না। চবি কতৃপক্ষের বেতন বৃদ্ধির পূর্বে অবশ্যই পুরো ব্যাপারটি ব্যাক্ষা করার দরকার ছিল (কারন বেতন বৃদ্ধি একটি খুব-ই গুরুত্বপুর্ন ইস্যু)। চবি কতৃপক্ষ আন্দোলন বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে আবার ছাত্রছাত্রীদের পিছিয়ে দিলো| এ দায় শুধুই কি ছাত্র-ছাত্রীদের ? ছাত্রলীগ নেতা কর্মি ভাইদের প্রতি অনুরোধ (যেহেতু আপনারা এখন ক্ষমতায়) দয়া করে ছাত্র-ছাত্রীদের কল্যানে কিছু করুন এবং গঠন মুলক আন্দোলন করুন। চবি কর্তৃপক্ষের প্রতি অনুরোধ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করে বেতন কাঠামো ঠিক করুন এবং তা ছাত্র-ছাত্রীদের কাছে ব্যাখা করুন। ছাত্র-ছাত্রীদের ঠিক মতো বোঝালে ওরা অবশ্যই বুঝবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১০ দুপুর ১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



