somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্ষায়...

২৬ শে মে, ২০১০ দুপুর ২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(এলোপাথারি মাটির গন্ধ মেশানো এর প্রতিটি ছত্রে)

জ্যৈষ্ঠ মাসের খরতাপ শেষে পড়ন্ত রবি - সন্ধে বেলা,
হঠাৎ যেন ঈশান কোণেতে দেখা যায় এলোকেশীর খেলা
রাত পোহাতেই রিম-ঝিম-ঝিম, খাল-বিল সব টইটম্বুর
ঝরে পড়ে বারি অবিরত - রাত-সকাল-বিকেল-সন্ধ্যা-দুপুর...
শাপলা-শালুক কুড়াতে কিশোরী বিলের জলে ভাসায় ভেলা
কৃষাণেরা ছুটে লাঙল কাঁধে - শুরু হল ফের কাজের বেলা।
রইসউদ্দিন পদ্মার বুকে; অক্লান্ত দিন-রাত, নির্ঘুম
দু'চোখেতে তার রুপালী স্বপ্ন - এল বলে ইলিশের মরশুম
বাড়িতে তার দুরন্ত বালক, বেপরোয়া তার মনোবল
কদমের শাখে উঠতে গিয়ে সে হঠাৎ পপাতধরণীতল !
পরদিন প্রাতে সব ব্যথা ভুলি, ফের সে বালক ধেয়ে যায়
হলদে খুকিকে ছিনিয়ে আনে সে - কাদা মাখা তার সারা গায়..
সাঁঝের শেষে ঘরে ফিরে আসে কৃষাণেরা যত; আর
জেলে বের হয় নদীর বুকে - কাজ সবে শুরু তার।
রাহেলার মন প্রশান্ত শরীর অশান্ত প্রসব-বেদনায় আজ
মতিবুড়ি তাই, বসে আছে ঠায় - কপালেতে তার ভাঁজ।।

জলে ছলছল উচ্ছ্বাস জাগে, এল আচানক ঝড় !
কারে নদী 'নিল', কেবা ফিরে এল, কে জানে সেই খবর?
পরদিন ভোরে ফিরে এল যবে কতক জেলের দল
'প্রিয়-হারা' বধু জিজ্ঞাসে সবে, "দেখেছিস তাঁরে, বল?"
চারিদিকে এত হাহাকার দেখে নবশিশুও কেঁদে চলে
কাঁদছে সখিনা, তার খোকনের বাপ ফিরলনা বলে...


*******

মজিদ মাঠেতে খেটে চলে দিন-রাত; তার নেই বিরাম
পায়ের নিচে তার থিকথিকে কাদা, উপরে বৃষ্টি অবিরাম।
এত শ্রম, এত কষ্টের পর, দেখা দিল এত সাধের ফসল
নদীর বুকও টইটম্বুর - উপচে উঠতে চায় যেন জল;
এমন সাধের ফসল সকলই ডুবল সর্বনাশী বন্যায়
স্বৈরাচারী বিধাতার একি ভীষণ ঘোরতর অন্যায় !
মজিদ মিয়া মাঠের কিনারে ঠাঁই বসে একা অপলক আজ -
যা কিছু ছিল সকলই গেল - মাথায় যে তার পড়ল বাজ...


*******

জেলেদের হল, কৃষাণের হল, মাঝিদের কথা বলি এবার
মাঝি পাড়াখানি গড়ে উঠেছে ধার ঘেঁষে ঐ নদীর পাড়
ঝড়ের রাতে নাও হারিয়ে কাশেম মাঝি পাগল-প্রায়
সর্বনাশ যে সবে শুরু হল, তাই কি সে আর জানত ছাই!
বর্ষার এক গভীর রাতে ভাঙন ধরল নদীর কূলে,
ঘুম থেকে উঠে তা দেখে কাশেম চেঁচিয়ে পাড়া মাথায় তুলে !
ছুটলো সকলে ভিটা ছেড়ে - তার বড় ছেলে ছুটে সবার আগে
ছোট মেয়ে আছে মায়ের বুকে আর সেজোটা পড়ল বাপের ভাগে;
ভাঙল নদী, ধ্বসল বাড়ি, ছুটল সবাই তাড়াতাড়ি
শোনেনি কাশেম, চিৎকার তার আটকা পড়া মেজো ছেলেটারই !
মাঠ পেরিয়ে থামল তারা জঙ্গলেরই কিনারায়
সর্বহারা দীর্ঘশ্বাসে একটুখানি যেন জিরায়....
হঠাৎ ডুকরে ওঠে কাশেম, আসে নাই তার মেজো ছেলেখানি
আমেনাবিবির নজর এড়ায়না, কাশেমের চোখে এ কিসের পানি!
"বা'জান আমার!!!", গগণবিদারী চিৎকারে ওঠে আমেনাবিবি,
"সর্বনাশী তুই সয়-সম্পদ-মানিকটারেও কাইড়া নিবি?"

ঈশ্বর বলো, সখিনা-মজিদ-কাশেম'রা রবে কার ভরসায়?
ঈশ্বর শুধু হাসে, আর পল্লী ভাসে আরেক বর্ষায়....
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

খ্যাতির বিড়ম্বনা

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৫


ক্ষেতের মধ্যে কনটেন্ট বানাতে বানাতে নাবালিকা নিয়ে ধরা খেয়ে এখন শ্রীঘরে আছেন ক্রিয়েটর রিপন মিয়া। ২০১৬ সালের দিকে  রিপন মিয়ার যাত্রা শুরু। আম গাছে আম নেই, ঢিল কেন মারো। তোমার... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×