somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অলস গল্পকারের 'শাংরি-লা' (নিতান্তই ব্যক্তিগত পোস্ট)

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাড়ি এবং বেড়ে ওঠা চট্টগ্রামে। কাজের সূত্রে বর্তমান ঠিকানা ময়মনসিংহের ভালুকায়। অফিস ডর্মিটরি'র একচিলতে কামরায় নিজের মত এলোমেলো থাকি। আমার নিজের 'শাংরি-লা'য়।




মাথার কাছের ওই জানালা থেকে দেখা সকালবেলার দৃশ্য

কথা বলার দূর্বলতা আর মিশতে পারার অক্ষমতার কারণে আমার অনেক অনেকটা সময় কাটা হয় বইয়ের মাঝে ডুবে থেকে। আমার বেশিরভাগ বই-পত্র যদিও বাড়িতে, তবে আজ রুম গুছাতে গিয়ে দেখি এখানেও কখন যেন বেশ বড় একটা কালেকশন হয়ে গেছে ! আজ শুধু ছবি দিয়ে যাব, বিশ্বের শ্রেষ্ঠ কিছু মানুষের অসাধারণ সব কীর্তির মাঝে ডুবে থাকার আনন্দটা ভাগাভাগি করব। আপনার হিংসা-টিংসা লাগলে সেটা আপনার সমস্যা !

ইদানিং চিত্রকলা নিয়ে কিছু পোস্ট করছিলাম; স্বাভাবিকভাবেই চিত্রকলা নিয়ে কিছুটা পড়ালেখাও করেছিলাম। আমার "École des Beaux-Arts" (স্কুল অফ ফাইন আর্টস)



কিছু ফিকশন, কিছু ক্লাসিক~





ইতিহাস পড়তে মাঝে মাঝে ভালই লাগে; তবে বেশ অনেকদিন পড়া হয় না। তাই এই বিষয়ের বেশিরভাগ বই-ই বাড়িতেই রয়ে গেছে। হাতের কাছে যে ক'টা আছে ~



কবিতায় ~



আর খুব ভাল লাগার একটা বিষয় হল পুরাণ কাহিনী এবং প্রাচীন সব দর্শন !



প্রিয় একটা বিষয়ের ওপর প্রিয় একটা বই~



ইল্যুসন-ডিল্যুসন নিয়ে বেশ কিছুটা পড়লেও, সাইকোলজিতে আমার সবচেয়ে প্রিয় বিষয় হচ্ছে 'ঘুম আর স্বপ্ন' ! ডিল্যুসনের মত নির্দিষ্ট কিছু মানুষ নয়, বরং 'স্বপ্ন' এমনটা একটা জিনিস যাতে আমরা সবাই আক্রান্ত ! এ নিয়ে পড়ার ইচ্ছেটা তাই প্রবল ছিল সবসময় !



সবটা মিলে আমার ছোট্ট স্বর্গ 'শাংরি-লা'র ভয়ানক চিত্র !



এছাড়া 'উত্তরাধিকার', 'কালি ও কলম', 'মহাকাশ বার্তা' - এসবের বেশ ক'টা সংখ্যা, কিছু সায়েন্স ম্যাগাজিন, অকাডেমিক বই আর কয়েকটা ঈদ-সংখ্যার ছবি আর দিলাম না।

সবশেষে অলস গল্পকারের নোটবুক আর স্কেচবুক~



এই ডায়েরি নিয়েও ছোট্ট একটা কাহিনী আছে। ব্লগে কখনও কোথাও বলেছিলাম, আমার কবিতা ব্লগ ছাড়া কোথাও লিখে রাখা হয় না, হাতের কাছে কাগজ না পেয়ে অনেক সময় কবিতা হারিয়ে ফেলি। আমাকে পুরোপুরি হতবাক করে দিয়ে ব্লগের এক আপু এর কদিন পরেই এই ডায়েরি দিয়ে গেলেন। কোনও রকম পূর্ব পরিচয় ছাড়া, শুধু আমার লেখা চালিয়ে যাওয়ার উৎসাহ দিতেই কেউ এমনটা করে বসবে, ব্যাপারটা আমার জন্য ছিল অভাবনীয়।

এই সমস্ত বইপত্রের মাঝে আমার সবচেয়ে প্রিয় বইটা'র কথা আলাদা করে বলি - জীবনানন্দের "রূপসী বাংলা"। দেশাত্মবোধ বা ইত্যাদি কারণে নয়, বইটার প্রতি অসীম ভাল লাগা শুধু এর কাব্যগুলোর জন্যই ! আমি যখন যেখানে, যে শহরে বা যে দেশেই যাই - "রূপসী বাংলা" সবখানে আমার সাথে থাকে। এই বইয়ের কবিতাগুলো পড়ার সময় আমার চোখ আর মনের সামনে ক্রমাগত একটা পরিবেশ সৃষ্টি হতে থাকে; রোদেলা দিনেই এই বই পড়ে আমি আষাঢ়ের ভেজা সবুজ-বাংলার ঘ্রাণ পাই; আশ্বিনের রোদ্দুর, কার্তিকের পূর্ণিমা, পৌষের সন্ধ্যা - সব সব যেন এই বইয়ের মাঝে অটুট অবস্থায় ঢুকে বসে আছে ! এমন সব কবিতা একটা মানুষ কিভাবে লিখে গেল? অতশত জানিনা এবং জানতে চাই না; আমি শুধু মুগ্ধ বিস্ময়ে পড়তে থাকি।

রাতজাগা অনেকেই আছেন, জানি। চান্নিপশর রাত দেখা মানুষেরও অভাব নেই, কিন্তু আপনারা কে কে 'তারা' দেখতে বসেন, হাত তুলুন তো? আচ্ছা, হাত তুলতে হবে না, আমি দেখতে পাব না। যা বলতে আসলাম, 'তারা পরিচিতি' বইটা আমার সামনে এক বিশাল মহাবিশ্বকে খুলে দিয়েছিল। 'চাঁদ' নামের হতচ্ছাড়া রোমান্টিক উপগ্রহ'টা ছেড়ে আমি অসাধারণ সব নক্ষত্র দেখতে শিখেছিলাম এই বই পড়ে। আর্দ্রা, সুনীতি বা কৃত্তিকামন্ডলের তারাগুলোর দিকে তাকিয়ে রাত গাঢ় হয়ে যেত ! অনেকক্ষণ তাকালে ধীরে ধীরে বোঝা যেত পরশুরামের এক হাতে কুঠার, অন্য হাতে রাক্ষসী'র ছিন্নমস্তা। যে তারা'টা রাক্ষসীর মাথা নির্দেশ করে, বাংলায় সেই তারাটার নাম 'মায়াবতী' ! কী আজব !
রাতের আকাশ আরও আজব, আরও অনেক বিস্ময় নিয়ে বসে আছে সারাটাক্ষণ ! আপনারা যে যেখানেই থাকেন, ওখানে বসেই রাতের আকাশ দেখার আমন্ত্রণ দিলাম; অনেক দূরে থেকে আমিও চোখের তারায় নক্ষত্রচারী হয়ে বসে আছি। মাঝে মাঝে গিটারটা নিয়ে প্রিয় গায়ক Knopfler-এর সুরে গুনগুন করি -

"There's a diamond in the sky
Our evening star -
In our 'Shangri-la'..."

এসব সময়ে আমার চোখে হঠাৎ হঠাৎ জল এসে যায়... অনর্থক।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:০৬
৩৮টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×