আইজ খুব বিহানে আচমকা ঘুম ভাইঙ্গা গেল
চোক্ষে ডলা দিয়া বাইরে চাইয়া দেহি, ভোর হইতাছে-
সূরুজ অহনো ভালা কইরা উঠেনাই, উঠতাছে হপায়।
যেদিনই আমার খুব ভোরে ঘুম ভাঙ্গে, তর কথা মনে পইড়া যায়।
তর মনে আছে- দুইজন মিল্ল্যা একবার ভোর হওয়া দেখছিলাম,
সূরুজ উঠার কালে ছিড়া ছিড়া সিদুইরা মেঘ দেইখ্যা কতইনা খুশি হইছিলি তুই !
দিনের নয়া আলোয় তোর মুখটা পরীর লাহান লাগতাছিল।
তরে একটা মজার কথা কই-
ঐদিন তর মুখের দিকে চাইয়া থাকতে থাকতে
কখন যে বেলা হইয়া গেছিলো আমি টেরও পাইনা;
আইজও তোর কথা ভাবতে ভাবতে বেলা হইয়া গেছে,
ভোর দেহা হয়নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



