somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মপরায়ন নাস্তিকতা...

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুক ও সামু ব্লগে আমার কিছু নাস্তিকতায় আত্মদীক্ষিত বন্ধুদের ইদানিংকার ধর্ম ও ঈশ্বরবিরোধী পোস্ট তথা ঈশ্বরের অস্তিত্ত্বহীনতা প্রমাণের ব্যাপক তোরজোড় লক্ষ করলাম। আল্লাহ বা ঈশ্বর বলতে যে কিছু নাই সেটা প্রমাণ করার জন্যে তাদের তামোদ গঠনমূলক আলোচনা বা সমালোচনা বিষয়টি নিয়ে আমাকে কিছুটা ভাবতে বাধ্য করলো বইকি। না, ঈশ্বরকে নিয়ে না। উনার অস্তিত্ত্ব নিয়ে আমি তেমন একটা ভাবি না। ভাবলাম আমার নাস্তিক বন্ধুদের কার্যক্রম নিয়ে। ভাবনার প্রসবগুলো এরকম:
প্রথমত, আমার যেসকল বন্ধুরা ‘ঈশ্বর বলতে কেউ নেই’ এটা প্রমাণ করাতে চাচ্ছেন তারা কেন এটা প্রমাণ করতে চাচ্ছেন ? যা নেই তাতো নেই-ই। কোন কিছুর অস্তিত্ত্ব প্রমাণ করা যেতে পারে। সর্বোচ্চ অনুপস্থিতি প্রমাণ করা যেতে পারে। কিন্তু অস্তিত্ত্বহীনতা প্রমাণের কি আছে ? অস্তিত্ত্বহীনতা প্রমাণ করা মানে হচ্ছে তাদের আগে অস্তিত্ত্ব প্রদান করা। এই দিক দিয়ে আমার বন্ধুরা সম্ভবত ভুল পথে হাটছেন। তারা নিজের অজান্তেই ঈশ্বরের অস্তিত্ত্ব জানান দিচ্ছেন।
দ্বিতীয়ত, ধরে নেয়া যাক ঈশ্বর নেই। সেক্ষেত্রে নাস্তিক বন্ধুরা ধর্ম তথা ধর্ম বিরোধীতার পেছনে যে সময় খরচ করেন একজন আস্তিক বলতে গেলে মাঝারি জাতের একজন ধার্মিকও ধর্মের পেছনে এতো সময় খরচ করেনা। এতোটা চিন্তা, এতোটা সময় আর এতটা পড়াশোনা আপনি দিচ্ছেন যার অস্তিত্ত্ব নেই তার পেছনে অথচ যে অস্তিত্ত্বে বিশ্বাস করে, তার ধর্ম পালন করতে এতোটা সময় নষ্ট হচ্ছে না। অর্থাৎ ধর্ম প্রেক্ষাপটে একজন নাস্তিক মহাকালের সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ ‘সময়’ বেশি নষ্ট করছেন একজন আস্তিকের চাইতে। সময়টা নাহয় অস্তিত্ত্বসম্পন্ন কোন কাজেই ব্যয় করুন। আর যদি দুর্ভাগ্যবশত ঈশ্বর আদতেই থেকে থাকেন, তবেতো আমার প্রিয় বন্ধুদের আমও গেল ছালাও গেল।
তৃতীয়ত, সারা বিশ্বে যেসকল ধর্ম আছে তার বেশিরভাগই এক ঈশ্বরবাদের উপর প্রতিষ্ঠিত এবং সেই ঈশ্বর অদৃশ্য। কিন্তু আমার বন্ধুদের যত আক্রমন সব ইসলাম, কোরআন ও আল্লাহর উপর। আপনারা কেন অন্য কোন ধর্ম বা তার ধর্মগ্রন্থের ভুল ধরছেন না ? ধর্ম যার যেটাই হোকনা কেন, আস্তিকরা সকলেইতো আস্তিক, আপনার পরিপ্রেক্ষিতে আস্তিকতাইতো মূল ধর্ম তাইনা? নাকি আপনার ইসলামের সাথে কোন ব্যক্তিগত শত্রুতা আছে? যদি থেকেই থাকে তবে সেটাই বলুন। ঘুরিয়ে বলারতো কিছু নেই।
শেষকথা, প্রবাদ আছে, যার মাথা নেই তার ব্যাথাও নেই। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যার মাথা নেই তার ব্যাথা বেশি। কারন অন্য সব ব্যাথার সাথে মাথা না থাকার ব্যাথাটাও কার্যকর। আমি আমার কোন বন্ধুকেই নাস্তিকতার চর্চা করা থেকে বিরত থাকতে বলছিনা। বরং বলছি নাস্তিকতা যেন আবার ধর্মপরায়ন হয়ে না যায়।
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×