somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মজার জোকস........... না পড়লে ............।

২৩ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।

এক বুড়ি ময়মনসিংহের বাসে উঠেছে!

বাসে উঠেই সে হেল্পারকে বলল, ‘ভালুকা আইলে আমারে কইয়েন যে!’

হেল্পার তাকে আশ্বস্ত করে বলল, ‘ঠিক আছে, ঠিক আছে।’

বাস চলতে শুরু করল..

বুড়ি দুই মিনিট পরেই হেল্পারকে বলল, ‘ভালুকা আইছে?’

...হেল্পার উত্তরে ‘না’ বলল!

কিন্তু বুড়ি দুই মিনিট পর পর হেল্পারকে এই প্রশ্ন করতে লাগল!

হেল্পার ও বাসের যাত্রীরা বিরক্ত হয়ে বুড়িকে ধমক দিল!
বুড়ি তখন ভয়ে চুপ।

এদিকে বাস চলতে চলতে ভালুকা ছাড়িয়ে সামনের স্টপেজের মাঝামাঝি চলে এল...

তখন হেল্পারের মনে পড়ল যে বুড়িমা তো ভালুকার কথা বলে রেখেছিল!

বাসের সব যাত্রী তখন হেল্পারকে বকাঝকা করে বাস ঘোরাতে বলল।
তো বাস আবার ঘুরিয়ে ভালুকায় এল।

হেল্পার বুড়িকে বলল, ‘বুড়িমা, ভালুকা আসছে! আপনে নামেন!’

বুড়ি চোখ কুঁচকে জবাব দিলঃ ‘নামমু কে? ডাক্তার আমারে ডাহাত্তন (ঢাকা থেকে) একটা টেবলেট খাওয়াইয়া কইছে ভালুকায় গিয়া আরেকটা খাইতে! আমি এখন টেবলেট খাইবাম! পানি দেন!’

২।
রোগীঃ ডাক্তার সাব! বেশীদিন বাচোনের কোন উপায় আছে কি?

ডাক্তারঃ যান বিয়া করেন গিয়া, মিয়া..!!

রোগীঃ ক্যান? বিয়া করলে কি বেশিদিন বাঁচন যায়?

ডাক্তারঃ তা কইবার পারুম না। তয় এইডা কইতে পারি যে আপনে বিয়ার পর আর বেশিদিন বাঁচতে চাইবেন না...!!

৩।

এক মাসে বাসার ফোনবিল অস্বাভাবিকভাবে বেশি এল। বাসায় জরুরি মিটিং বসল।

বাবা বলল, ‘আমি গত মাসে বাসার ফোনটা একবারও ধরিনি। আমি সব ফোন করেছি অফিসের ফোন থেকে।’

তখন মা এসে বলল, ‘আমিও গত মাসে কোনো ফোন বাসা থেকে করেছি বলে মনে হয় না। আমার সমিতির অফিসের ফোনটাই আমি ব্যবহার করি।’

একমাত্র ছেলে এসে বলল, ‘আমার তো বাসা থেকে ফোন করার প্রশ্নই আসে না। কোম্পানি আমাকে মোবাইল বিল দেয়। আমি অফিসের সেই মোবাইল ব্যবহার করি।’

এরপর বাসার কাজের মেয়ে এসে বলল, ‘তাহলে তো কোনো সমস্যাই দেখি না। আমরা সবাই যার যার অফিসের ফোন ব্যবহার করি!’


৪।

এক ছোট্ট কিউট বাচ্চা এক বাড়িতে বেল বাজাতে চাচ্ছিল কিন্তু সে খাটো হওয়াতে বেলের নাগাল পাচ্ছিলনা।

সেটা দেখে এক ভদ্রলোক তাকে সাহায্য করার জন্য বেলটা বাজিয়ে দিলেন! এর পর পিচ্চিকে বললেন " এখন তোমার জন্য কি আর কিছু করতে পারি?? "
পিচ্চির উত্তরঃ এখন জোরে দৌড় দেন ......আমিও দিতাছি!!


৫।

মাছ বিক্রেতা ও ক্রেতার কথোপকথন...

ক্রেতাঃ ভাই, মাছটার পেটে ডিম নাইতো ?
মাছ বিক্রেতাঃ না ভাই নাই।

ক্রেতাঃ একটু কেটে দেখান ।

মাছ কাটার পর দেখা গেল পেটে ডিম আছে...

ক্রেতাঃ কি ভাই , ডিমতো আছে?!

মাছ বিক্রেতা তখন মাছের দিকে তাকিয়ে বলছেঃ হারামজাদি...!! তলে তলে এই কাম কইরা রাখছোস...!?

৬।

মোটর সাইকেলে চড়ে দুই বন্ধু যাচ্ছে...

পেছনে বসে থাকা বন্ধু বললোঃ "দোস্ত একটু আস্তে চালা , ভয় লাগছেতো..!!"

যে বন্ধু মোটরসাইকেল চালাইতেসে, সে উত্তর দিলোঃ : আরে ব্যাটা , বেশী ভয় লাগলে আমার মত চোখ বন্ধ কইরা রাখ...!!


৭।

স্বামী টিভি দেখছিল।
স্ত্রী রান্না করছিল

হঠাত চিৎকার করে উঠল টিভি থেকে: কবুল বলিস না! কবুল বলিস না!! কবুল বলিস না!!!

রান্নাঘর থেকে স্ত্রী দৌড়ে এসে জিজ্ঞেস করলো: টিভিতে কি দেখছ?
স্বামী: আমাদের বিয়ের ভিডিও।


৮।

এক লোক নতুন কম্পিউটার কিনে বাসায় এনে উনার মা কে চেনা্চ্ছেঃ "এইটা মনিটর, এইটা সিপিইউ,এইটা কী-বোর্ড আর এইটা মাউস!"

মা জবাবে কইলোঃ "তাইলে কম্পিউটার কোনডা?"

৯।

মফিজঃ কখনো কি “না” আর “আমিও না” নিয়ে কোন জোকস শুনছিস?
শামছুঃ না
মফিজঃ আমিও না।

১০।

দুই পিচ্চির কথোপকথনঃ

১ম পিচ্চিঃ জানিস, আমাদের না শুধু আত্মীয়স্বজনদের মধ্যেই বিয়ে হয়...!!

২য় পিচ্চিঃ কেমনে কী??

১ম পিচ্চিঃ এই যে, আমার আব্বু আম্মুকে বিয়ে করেছে, মামা মামীকে, চাচা চাচীকে...................!!


১৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×