আমরা ছাত্র দল।
কি সুন্দর লাইন। আমরা সবাই হইত লাইনগুলো সাথে পরিচিত। সবাই আমরা লাইনগুলো মুখস্থ করেছিলাম রচনা পড়তে গিয়ে- ছাত্রদের নিয়ে যেকোনো জিনিসের রচনা। ছাত্ররা হল দেশের ভবিষ্যৎ, কর্ণধার আরও কত কি!
সবাই আমরা পড়েছিলাম, ছাত্ররা হবে দেশের হাল ধরার প্রতীক। কিন্তু আজ কেউই সেই পথে যেতে চায় না। ছাত্ররা দেশকে নেতৃত্ব দিবে। তাহলে আজ যখন আমাদের কাছে জন সমস্যা আসে তখন এগিয়ে যাই না? কত জন পিতামাতা আছেন যারা নাকি তাদের সন্তানদের রাজনীতিতে ধুকতে দিতে চান? হইত ১০০ জনে ১ জন হবে। কিন্তু সেইসব পিতামাতাই আবার মনে করেন,
কবে দেশের উন্নতি হবে?
দেশের কি এর উন্নতি হবে না?
দেশের আজ একি হাল হয়েছে?
দেশটি মনে হয় শেষ হয়ে গেল?
কবে এমন একজন আসবে যে নাকি দেশকে মুক্ত করবে এমন সব সমস্যা থেকে। কিন্তু যখন আসে সময় নিজের সন্তানদের সেই উন্নতিয়ের পথে চলতে দেয়ার, কেউ এগিয়ে আসে না। বলে রাজনীতি খারাপ। কিন্তু কেন খারাপ রাজনীতি? কারণ, আমরা যারা ভাল আসি তারা কোন দিন রাজনীতিতেই যেতে চাই না। ফলে, যারা খারাপ, সব দিক থেকে দিশেহারা তারাই চলে যায় রাজনীতি এর এটিকে বানায় খারাপ।
যদি নালার ময়লা পরিষ্কার করার মতো সাহস কারো মধ্যে না থাকে তাহলে সেটি যে খারাপ সেটা বলারও অধিকার কারো নেই। আজ ভালদের যাওয়ার সুযোগ দিচ্ছি না বলেই তো আজ আমাদের দেশের এই অবস্থা।
দোষ কার তাহলে? যারা সেই পথে গিয়ে দেশকে নষ্ট করছে নাকি আমাদের যারা ভালদের সেইখানে না যেতে গিয়ে তাদের আরও খারাপ করার সুযোগ করে দিচ্ছি?? প্রশ্ন রইলো সবার কাছে আজ আমার। আমরা জাগব না তাহলে কেন দোষ দিব?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




