somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৮০ শতাংশ পর্যন্ত

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারি চাকরিজীবীদের জন্য সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানোর সুপারিশ করতে যাচ্ছে সরকার গঠিত পে কমিশন। নতুন বেতন স্কেলে বর্তমানের ২০টির পরিবর্তে ১৭টি গ্রেড নির্ধারণ করা হচ্ছে। নতুন বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়নে বর্তমানের চেয়ে অতিরিক্ত ১৭ থেকে ১৮ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। ১০ ডিসেম্বরের মধ্যে পে কমিশন সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। অর্থ মন্ত্রণালয় এবং কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
পে কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, আগামী ১৫ ডিসেম্বর কমিশনের মেয়াদ শেষ হবে। তার আগেই প্রতিবেদন জমা দেওয়া হবে। তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের কর্মদক্ষতা বাড়াতে হলে তাদের আকর্ষণীয় বেতন দিতে হবে।
কমিশনের সুপারিশ কার্যকর করলে সরকারি কর্মকর্তা-কর্মচারী সবাই উপকৃত হবেন। পে কমিশনের অন্যতম সদস্য আবুল কাসেম বলেন, সরকারি চাকরিজীবীরা দুর্ঘটনার শিকার হলে যাতে আর্থিক সুবিধা পান, সে জন্য বীমা সুবিধা দেওয়ারও সুপারিশ করা হচ্ছে।
সূত্র জানায়, সরকারি চাকরিজীবীদের জন্য বর্তমানে যে বেতন কাঠামো রয়েছে, মূল বেতনের (বেসিক) চেয়ে গড়ে ৮০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করছে পে কমিশন। নতুন কাঠামোতে মূল বেতন সর্বোচ্চ ৭২ হাজার টাকা এবং সর্বনিম্ন ১০ হাজার টাকা নির্ধারণ করা হতে পারে। এর সঙ্গে বিদ্যমান বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত, আপ্যায়ন, উৎসব, শান্তি, বিনোদন, টেলিফোন, গাড়ি, মোবাইল ফোনসহ অন্যান্য আর্থিক সুবিধা যৌক্তিক করার প্রস্তাব থাকছে পে কমিশনের সুপারিশে।
সরকারি চাকরিজীবীদের আবাসিক সংকট মোকাবেলায় সহজ শর্তে ঋণ দেওয়ার প্রস্তাব থাকছে। বর্তমানে সরকারি চাকরিজীবীরা ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত গৃহনির্মাণ ঋণ নিতে পারেন। তাদের জন্য কম সুদে অগ্রিম ঋণ দেওয়ার সুপারিশ করতে যাচ্ছে পে কমিশন। যার যার বেতন গ্রেড অনুযায়ী নির্ধারিত অঙ্কের ঋণ দেওয়ার প্রস্তাব করা হচ্ছে। মাসিক বেতন থেকে এ ঋণ সমন্বয় করা হবে। এ ছাড়া স্বাস্থ্য বীমা, জীবন বীমা ও দুর্ঘটনাজনিত অক্ষমতা বীমার সুপারিশ করা হচ্ছে।
নিয়ম অনুযায়ী পাঁচ বছর পর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন নির্ধারণ করার কথা। এখন যে বেতন কাঠামো কার্যকর রয়েছে তা ২০০৯ সালে করা, যাতে আগের চেয়ে সর্বোচ্চ ৭৪ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়। বর্তমান কাঠামোতে সর্বোচ্চ বেতন স্কেল ৪০ হাজার টাকা এবং সর্বনিম্ন ৪ হাজার ১০০ টাকা নির্ধারিত রয়েছে। এর সঙ্গে বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা যুক্ত আছে। নতুন বেতন স্কেল বাস্তবায়নের আগে সরকারি চাকরিজীবীরা ২০ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন, যা ২০১৩ সালের ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে। যখন নতুন বেতন কাঠামো কার্যকর হবে তখন মহার্ঘ ভাতা সমন্বয় হয়ে যাবে।
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে গত অর্থবছরের বাজেটে পে কমিশনের ঘোষণা দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত বছরের নভেম্বরে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে চেয়ারম্যান নিয়োগ করে পে কমিশন কার্যকর করা হয়। ৬ মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও পরে কমিশনের মেয়াদ বাড়ানো হয়। মেয়াদ শেষ হবে আগামী ১৫ ডিসেম্বর। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর করা বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকারও বটে।
-সংগৃহীত ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন সাইলেন্ট নাইট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:০১



কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ডিফেন্স কমান্ড সেন্টার। চব্বিশ ঘণ্টা সতর্ক থাকতে হয় এই আধুনিক কন্ট্রোল রুমে। রাত তখন ২টা ৪৭ মিনিট।

হঠাৎ করেই দক্ষিণ-পূর্ব দিক থেকে সেন্টমার্টিনের আকাশসীমায় এমার্জেন্সি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ দাগের খিদা

লিখেছেন রাজসোহান, ২৭ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৫৭



আমার দাদা মাটিতে টানা দাগ পার হতে পারতেন না।

কথাটা যত সহজে লিখে ফেললাম, ব্যাপারটা তত সহজ না। দড়ি পার হতেন। বাঁশ পার হতেন। ক্ষেতের আইল, হালের ফালে ওল্টানো মাটি, সাঁকো,... ...বাকিটুকু পড়ুন

একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৬



একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

বিউটি রাণী পালঃ ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়া... ...বাকিটুকু পড়ুন

আমেরিকান জীবন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুলাই, ২০২৬ রাত ৯:৩৪

গত সপ্তাহে এক আত্মীয়র বিয়েতে গিয়েছিলাম। কনে বাংলাদেশী বাবা মার আমেরিকায় জন্ম নেয়া বাঙালি, বর সাদা আমেরিকান। সমবয়সী, দুজনের বয়সই বাইশ বছরের মত। বর ইসলাম গ্রহণ করেছে দুই... ...বাকিটুকু পড়ুন

নতুন ই-পাসপোর্ট নিয়ে কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:২৪

আমার সর্বশেষ পাসপোর্টটি করেছিলাম ২০২১ সালের সেপ্টেম্বরে। ততদিনে বাংলাদেশে ই-পাসপোর্ট ইস্যু করা শুরু হয়ে গিয়েছিল। ই-পাসপোর্টের অন্যতম একটি বাড়তি সুবিধে ছিল এই যে চাইলে সেটা একসাথে দশ বছরের জন্য ইস্যু... ...বাকিটুকু পড়ুন

×