somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেনে নিন সিঙ্গাপুর সম্পর্কে কিছু অজানা তথ্য

২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূত্র : bd24live.com. ২০১৪ আগস্ট ২২ ১৪:৫৬:১৫

এক নজরে দেখে নিন সিঙ্গাপুরের কিছু জানা অজানা তথ্য-
১. সিঙ্গাপুরের এক হাজার ডলারের নোটের পিছনে দেশের জাতীয় সঙ্গীত লেখা থাকে। সিঙ্গাপুরের জাতীয় সঙ্গীত হল মালয় ভাষায়, 'মাজুলা সিঙ্গাপুর' বা সিঙ্গাপুর এগিয়ে চলো।
২. সিঙ্গাপুরে চারটি সরকারি ভাষা রয়েছে। ইংরেজি, মান্দারিন, মালয়ের সঙ্গে রয়েছে তামিল ভাষাও।
৩. সিঙ্গাপুরের নাগরিকরা বেশিরভাগ কথার শেষে 'লা' শব্দটি ব্যবহার করেন। এই যেমন 'ওকে'কে বলেন 'ওকে-লা', 'থ্যাঙ্কউ' বলার সময় বলেন 'থ্যাঙ্কউ-লা'
৪ পাঁচ বা তার বেশি লোকজনের ক্ষেত্রে কোথাও জড়ো হতে গেলে পুলিসের নানা কড়া নিয়মাবলি মানতে হয়।
৫. সিঙ্গাপুরকে বলা হয় সিংহের শহর বা লায়ন সিটি। অথচ বাস্তবে গোটা সিঙ্গাপুরে একটাও সিংহ নেই।
৬. রাত দশটার পর দুজনের বেশি লোক জমায়েত হওয়া অবৈধ।
৭. সিঙ্গাপুরে মাত্র একটাই দল রয়েছে। দলটির নাম 'পিপলস অ্যাকশন পার্টি'। ১৯৫৯ সাল থেকে 'পিপলস অ্যাকশন পার্টি' দেশের ক্ষমতায় রয়েছে। ভোট পরিচালনা করে এই দলই।
৮. সমকামিতা এখানে বেআইনি, তবে জুয়া আইনসিদ্ধ। ২০১০ সালে পাবলিক টয়েলটে ২৮ বছরের যুবকের সঙ্গে ওরাল সেক্স করার অপরাধে ৩ হাজার ডলার জরিমানা হয় ৪০ বছরের এক পুরুষের।
৯. ১৯০৫ সাল থেকে মোট ৬ বার টাইম জোন পরিবর্তন করে সিঙ্গাপুর। ১৯৮২ সালে সিঙ্গাপুর শেষবার তাদের টাইম জোন পরিবর্তন করে। এখন সিঙ্গাপুরের টাইম জিএমটি-র থেকে আট ঘণ্টা এগিয়ে।
১০. সিঙ্গাপুরের নাগরিকরা বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুততম হাঁটা মানুষ (Fastest walking speed)। ১০.৫৫ সেকেন্ডে সিঙ্গাপুরিয়ানরা হাঁটে ১৮ মিটার, মানে ঘণ্টায় ৬.১৫ কিলোমিটার। সেখানে ভারতীয়দের হাঁটার গতি ঘণ্টায় গড়ে ঘণ্টায় ৫ কিলোমিটার।
১১. ২০০৫ সালে জুয়াকে আইনসিদ্ধ করে সিঙ্গাপুর।
১২. নিজের ঘরের মধ্যে নগ্ন থাকলেও আইনত শাস্তি হতে পারে সিঙ্গাপুরের নাগরিকদের। কারণ আইনঅনুযায়ী নগ্ন অবস্থায় কেউ দেখে ফেললেই যিনি নগ্ন ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ আনা যাবে।
১৩. সেক্স টয় বা অশ্লীল ম্যাগাজিন কেনা বেচার উপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে। সেক্স টয় বা অশ্লীল ম্যাগাজিন কিনলে বা বেচলে ৩ মাসের জেল ও মোটা টাকার জরিমানা হয়।
১৪. আত্মহত্যার চেষ্টা করা সিঙ্গাপুরে আইনবিরুদ্ধ কাজ। পেনাল কোডের ৩০৯ ধারায় আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হলে মানুষদের জেল হয় সিঙ্গাপুরে।
১৫. ইন্টারনেট পর্নোগ্রাফির উপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে।
১৬. ইন্টারনেটে গান বা সিনেমা ডাউনলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ। ২০০৬ সালে সিঙ্গাপুরের দুই নাগরিককে গান ডাউনলোড করার অপরাধে গ্রেফতার করা হয়।
১৭. অনুমতি না নিয়ে কাউকে জড়িয়ে ধরা আইনত দণ্ডনীয় অপরাধ।
১৮. সিঙ্গাপুরের ডাক নাম ফাইন সিটি বা জরিমানার শহর। কারণ বিভিন্ন ছোট ছোট কারণে এখানে জরিমানার ব্যবস্থা আছে।
১৯. বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বজ্রপাত হওয়া জায়গা গুলির মধ্যে অন্যতম হল সিঙ্গাপুর। বছরে গড়ে ১৭১ বার বাজ পড়ে এই শহরে।
২০. ১৯৯২ সাল থেকে সিঙ্গাপুরে চুইংগাম নিষিদ্ধ। কারণ চুইংগামে পথচারীদের অসুবিধা হয়।
২১. সিঙ্গাপুরিয়ানরা সন্ধ্যা সাড়ে সাতটের মধ্যে ডিনার সেরে ফেলেন।
২২. সিঙ্গাপুরে কোথাও কোথাও পার্কিংয়ের ক্ষেত্রে একটা গাড়ি সামনে, পরেরটা পিছনে, তারপরেরটা আবার সামনের দিকে মুখ করে রাখতে হয়।

৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×