আমাদের মানব অস্তিত্বের কারণ কী? জীবনের প্রকৃত অর্থ কী? এবং সামগ্রিক মানব জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য কী হওয়া উচিৎ? দর্শনের এমন প্রশ্নে বিশ্ব শ্রেষ্ঠ সব চিন্তাবিদ ও দার্শনিকেরা পর্যন্ত অনেক সময় কূলকিনারা না পেয়ে মাথার চুল ছিঁড়ে ফেলেন!! তবে ব্যক্তি যদি ধার্মীক হয়ে থাকে তবে তার এইসব বিষয়ে কোনও চিন্তা থাকে না!! এসব প্রশ্নের উত্তর তো সে গ্যাদাকাল থেকেই জানে!! তার পিতৃপ্রদত্ত ধর্ম ও পারিবারিক আবহ থেকে এই ধরণের প্রশ্ন উদ্রেক জ্ঞান হওয়ার আগেই সে এগুলার কিছু শিশুতোষ ব্যাখ্যা ও তার জীবনের অত্যন্ত হাস্যকর লক্ষ্য ও উদ্দেশ্যের সন্ধান পেয়ে যায়!!
যেমন একজন মুসলিম জ্ঞান হওয়ার পরেই জানে তার অস্তিত্বের কারণ আল্লাহ্! আল্লাহ্ তারে মাটি দিয়া বানাইছেন! (তবে মাটি কি দিয়া বানাইছেন সেই প্রশ্ন করা যাবে না! ধর্মে ও সমাজে নিষেধ!!) আর তার জীবনের একমাত্র লক্ষ্য হলো আল্লাহ্র সন্তুষ্টি অর্জনের মাধ্যমে বেহেস্ত নিশ্চিত করা! যেখানে সে অনন্তকাল থাকবে আর গরু ছাগলের ঘাস চাবানোর মত বেহেস্তি ফলমূল চিবাবে!! দুধের সাগরে দুধকেলি করবে এবং বেহেস্তি ৭২ হুরের গা চুলকাইয়া দিবে!!
মুসলিমদের পরকাল বিষয়ের এই বিশ্বাস ও ধারণাগুলোকে হাস্যকর বলছি এই কারণে যে তাদের জীবনের এই লক্ষ্য বা উদ্দেশ্য শুধুমাত্র ইহকালের এই ক্ষুদ্র জীবনের!! কিন্তু পরকালের সেই অনন্ত সময়ে তাদের অহেতুক বেঁচে থাকার অর্থ এবং জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কী থাকবে সেই বিষয়ে কোনও ধারণা দেয়া নাই!!
বেহেস্তের মত এমন একটি জায়গা থাকবে যেখানে শুধুমাত্র খাওয়া দাওয়া আর যৌনকর্ম করে অনন্তকাল কাটিয়ে দিবে এমন চিন্তা ও আকাঙ্ক্ষা কখনই মানবিক নয়! পশুদের জীবনাচার লক্ষ্য করলে দেখা যাবে পশুদের আকাঙ্ক্ষা এমন হতে পারে!! তাঁরা তাদের জীবনের কোনও অর্থ ও উদ্দেশ্যের সন্ধান করে না!! খাদ্যের সন্ধান ও যৌন-ক্রিয়া করে জীবনের বাকি সময়টা অলস ভাবে কাটিয়ে দেয়!! মানুষের সাথে অন্যান্য পশুদের পার্থক্য এখানেই। মানুষ শুধুমাত্র খাদ্য ও যৌন সঙ্গী পেয়েই তুষ্ট থাকে না তার বিভিন্ন মানুষিক চাহিদা থাকে! মৃত্যুর আগ পর্যন্ত সে জীবনের অর্থ ও অস্তিত্বের কারণ সন্ধান করে যায়!!
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


