somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"মাউন্ট এভারেস্টের বেজ ক্যাম্পে ফোরজি এলটিই সুবিধা"

১০ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের বেজ ক্যাম্পে ফোরজি এলটিই (লংটার্ম ইভোলুশন) নেটওয়ার্ক চালু করা হয়েছে। এর মাধ্যমে এখন থেকে পর্বতারোহীরা অতি উচ্চগতির সেলফোন নেটওয়ার্ক সংযোগ পাবেন।

৫ হাজার ২০০ মিটার উচ্চতায় সংযোগটি স্থাপন করেছে টেলিযোগাযোগ যন্ত্রাংশ নির্মাতা হুয়াউই ও অপারেটর চায়না মোবাইল। এক্ষেত্রে চীনের নিজস্ব এলটিই টিডিডি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর আগে ২০০৮ সালে একই স্থানে জিএসএম নেটওয়ার্ক স্থাপন করেছিল এ দুটি কোম্পানি। তবে সবার আগে এভারেস্টের পাদদেশে থ্রিজি নেটওয়ার্ক চালু করে নেপালি টেলিকম অপারেটর এনসেল। বর্তমানে এভারেস্ট বেজ ক্যাম্পেই বিশ্বের সর্বোচ্চ টেলিকম নেটওয়ার্ক টাওয়ারের অবস্থান।



হুয়াউই ওয়্যারলেস নেটওয়ার্কসের সভাপতি ডেভিড ওয়াং বলেন, এভারেস্ট শৃঙ্গে ফোরজি স্থাপনের মাধ্যমে সারা বিশ্বে এলটিই টিডিডি প্রযুক্তি ছড়িয়ে দেয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

বিশ্লেষকরা জানান, দ্রুতগতির এ নেটওয়ার্ক ব্যবহার করে পর্বতারোহীরা তাদের নিরাপত্তা বাড়াতে সক্ষম হবেন। গত মাসে এ ক্যাম্প থেকে লাইভ ভিডিও স্ট্রিমিং করে সেবাটি পরীক্ষা করা হয়।

চীনা এলটিই টিডিডি প্রযুক্তি পদ্ধতিগতভাবে যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান ও লাতিন আমেরিকায় ব্যবহূত এলটিই এফডিডির থেকে আলাদা। বর্তমানে এলটিই টিডিডি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে চীন, ভারত, আফ্রিকা ও ইউরোপের অল্প কয়েকটি বাজারে। বিশেষজ্ঞরা জানান, এলটিই এফডিডি প্রযুক্তির হ্যান্ডসেট, ডাটা কার্ড, ওয়্যারলেস মডেম ও ট্যাবলেটগুলো টিডিডি নেটওয়ার্কে চলবে না। -ফক্স নিউজ
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×