ছোটবেলায় একবার আম্মু আমাকে রোজার সময় ভোর রাতে ডাক দেয়নি; আমি ঘুম ভেঙ্গে দেখি আম্মু ফজরের নামায পড়ে ঘুমুতে যাবে । আমি বললাম, আমাকে ডাক দাওনি কেন ? আম্মু বলল, ছোটদের রোজা রাখতে হয় না !
"এখন তুমি আমাকে ভোর রাত বানিয়ে দিবা; আমি রোজা রাখব" - বলেই কান্না শুরু করে দিলাম ।
শেষে আম্মু ঘরের দরজা, জানালা, লাইট অফ করে বলল এই যে ভোর রাত হইছে; এখন খাও ।
প্রথম যখন রোজা রাখা শুরু করলাম, প্রায়ই ভুলে যেতাম যে রোজা রাখছি । ভুলে কোন কিছু খেয়ে ফেললেই কান্না শুরু করে দিতাম, "আমার রোজা ভাঙ্গল কেন ?" !
ছোটবেলায় আমার অনেক হিন্দু ফ্রেন্ড ছিল, রোজার সময় কোনদিন তাদেরকে আমাদের সামনে কিছু খেতে দেখি নি । কিন্তু আমার অনেক মুসলমান বন্ধুকে দেখেছি রোজাদারের সামনে খেতে । আমার তখন মনে হত, এই মুসলমান বন্ধুদের চেয়ে সেই হিন্দু বন্ধুগুলা রমজানের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল ।
রোজা রাখতে পারেন আর না পারেন, সবাই রমজানের পবিত্রতা রক্ষা করুন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


