দীর্ঘ ৫বছর যাবত টিউশনি করার সুবাদে অনেক এক্সপেরিয়েন্স হইল। কিছু কিছু অভিভাবক রূপী অমানুষ আছে যাদের কাছে কাজের বুয়া আর টিউটর এর কোন দাম নাই। কাজের বুয়ার সাথে যদি কন্টাক্ট হয় যে প্রতিদিন ঘর মোছা, থালা বাসন ধোয়া, কাপড় ধোয়ার বিনিময়ে মাসে এক হাজার টাকা দিবে, তখন ঐ অমানুষ গুলার টার্গেট থাকে কিভাবে এই এক হাজার টাকা উশুল করা যায়!! প্রতিদিন অহেতুক ঘর মোছাবে, ধোয়া কাপড় আবার ধুইতে দিবে। যদি ধোয়ার মত কাপড় নাও থাকে,তাইলে বলবে, তুমি তো আজ কাপড় ধোও নাই, এর বিনিময়ে আজ আমার মাছ মাংস গুলা কেটে দাও, রুটি গুলা বেলে দাও।
টিউটর এর বেলায়ও একই। প্রতিদিন ২ঘন্টা পড়াইতেই হবে! যদি একদিন দেড় ঘন্টা পড়াই, আধা ঘন্টা কেন পড়াই নাই তার জবাবদিহি করতে হবে। যদি বলি পড়ানোর তেমন কিছু বাকি ছিল না। বলবে, তো কি হইছে? পড়ানোর কিছু থাকলে অংক গুলা নোট করে দিলেও তো পার! যদি ১দিন না যাই, জবাবদিহি করতে হবে কেন যাই না। হুকুম আসবে শুক্রবার এসে ঐ ১দিন পুষিয়ে দেয়ার জন্য। আর স্টুডেন্ট যদি খারাপ রেজাল্ট করে তাহলে তো আর কথাই নাই!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



